বৃষ্টির সকাল, অনাথ পথ শিশু ও আমার মনের ইচ্ছা !
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :










সেহরী খেলাম ফজর নামাজ ও কোরান তেলওয়াত করে শুয়ে পড়লাম বাহিরে ঝুম ঝুম বৃষ্টি পড়ার আওয়াজ অনেক ভাল লাগছিল কিন্তু ঘুম আসছিল না। বিছানা ছেড়ে পর্দা সরিয়ে দেখলাম বৃষ্টির প্রকোপ কমেছে বাহিরের দৃশ্য দেখে খুব লোভ লাগছিল সাইক্লিং করার জন্য ! প্রকৃতি যেন আমার জন্য সেজে বসে আছে। রোজার মাসে সাইক্লিং করা হয় না, অফিস বন্ধ সবকিছু অনুকূল তাই কবি গুরু রবীন্দ্রনাথের বিধিনিষেধ না মেনে হেমন্তের আলিঙ্গনই মনে ভীষন সাড়া মিলল তাই প্রিয় সাইকেল টি নিয়ে বেরিয়ে পড়লাম। এত দারুন নির্জন হালকা বৃষ্টির ভোর কমই পেয়েছি। সত্যি সারাক্ষন হেমন্তের গানই শুনছিলাম ! দারুন মজা ! মনের আর এক প্রিয় ইচ্ছা বৃষ্টির এই ভোরে কিছু অনাথ পথ শিশুকে দেখব আর তাদের নাস্তা খাওয়াব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ইচ্ছা পূরন করেছেন। দাড়িঁয়ে কিছুক্ষন দেখলাম শিশু গুলো কি করছিল? দেখলাম, বিমান বন্দর রেল ষ্টেশনের রেল লাইনে ফেলে দেয়া খালি বোতল বৃষ্টিতে ভিজে ভিজে খুঁজছিল ! কিছুক্ষন দেখার পর একজনকে ডাকলাম অতঃপর একত্রিত হলো আটজন শিশু। তাদের গরুর মাংসের খিচুড়ি খাওয়ায়ে অনেক ভাল লেগেছে। তাদের খুশীভরা মন আমাকে বেশ প্রফুল্ল করে। সেরকম কিছুই করতে পারি না মাঝে মধ্যে এ রকম শিশুদের সাথে সময় কাটাতে আমার খুব ভাল লাগে। ইচ্ছে আছে জীবনের সবকিছু দিয়ে এ সকল শিশুদের জন্য প্রতিকী হলেও একটি আবাসিক শিক্ষা প্রতিষ্টান করার, জানিনা মহান আল্লাহ আমার অনেকদিন ধরে লালিত এই ইচ্ছা কখন পূরণ করবেন? দোয়া করবেন যেন সকল শিশুকে আমার ঘরের শিশুর মত মনে করতে পারি ! যাহোক , অতঃপর এক ঘন্টা VVIP Terminal এর নিরিবিলি রাস্তায় সাইক্লিং করে বাসায় ফিরেছি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন