


গনতন্ত্র প্রতিষ্ঠার নামে সাদ্দাম, গাদ্দাফীকে হত্যা করে এবং পুরো আরব তথা মুসলিম বিশ্বকে বসন্ত সৃষ্টির কথা বলে পশ্চিমা বিশ্ব যা সৃষ্টি করেছে তা এখন প্রশ্নের সম্মুখীন ! সিরিয়ার বাসার আল আসাদকে হটানোর নামে প্রতিনিয়ত যে হত্যাকান্ড ও মানবিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে তা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে ! আজ প্রশ্ন হলো কি শান্তি প্রতিষ্টা করেছে তারা সাদ্দাম, ও গাদ্দাফীকে হত্যা করে? কত হত্যাযজ্ঞ চালিয়েছিল লাদেনকে ধরার নামে আফগানিস্তান ও পাকিস্হানে ? এখনও চরম অশান্ত পরিবেশ বিরাজ করছে আফগানিস্তান ও পাকিস্হানে ! আজ মধ্যপ্রাচ্যের সকল মুসলিম দেশই যুদ্ধ বিগ্রহে লিপ্ত । সৌদি আরব, তুরস্ক, ইয়েমেন, সিরিয়া, ইরাক,লিবিয়া, লেবানন, ইরান,আফগানিস্তান, ফিলিস্তিন প্রায় প্রতিটি রাষ্ট্রই যুদ্ধ ও শংকার মধ্যে দিন রাত পার করছে। পশ্চিমা বিশ্ব গনতন্ত্রের কথা বলে এ সকল তেল সমৃদ্ধ দেশে অস্হিতিশীলতা সৃষ্টি করে সুবিধাজনকভাবে অস্ত্রের ব্যবসা করছে বলে মনে করি।
আজ ইউরোপীয় ইউনিয়ন বলতে বাধ্য হচ্ছে তাদের দেশ সমুহে অভিবাসী ও শরণার্থী সমস্যা রোধ করতে হলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কতিপয় দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে ! তাদের মধ্যেও এখন শংকার সৃষ্টি হচ্ছে? কোন দেশই এককভাবে শরণার্থীর দায়িত্ব নিতে চায় না ! ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ সমুহ অভিবাসী ও শরণার্থী তাদের নীজদের মধ্যে সুষম বন্টন চাই। তাদের ভয় এভাবে চলতে থাকলে ইউরোপের শান্তিও বিঘ্নিত হবে! তাই অনেক নেতাই বলছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কতিপয় দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে ! আমি মনেকরি এ হল পশ্চিমা বিশ্বের অশুভ রাজনিতীর ফল !
তাদের অশুভ রাজনৈতিক ভূমিকার কারণে সৃষ্ট অবুঝ শিশুর এ চিত্রের গজব থেকে তারা রেহাই পাবে বলে মনে করি না। প্রাকৃতিক বিচার আছে, তা তাদের হবেই এতে কোন সন্দেহ নেই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১১