সম্পদশালী ও ক্ষমতাবানরা সরকারী বৈধতার মধ্যেও সম্পদ কুক্ষিগত করে!
৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





স্বচ্ছল ও সক্ষমদের দখলে আজ সব কিছু বিশেষ করে তাঁদের মনের একান্তভাবে কাংখিত সম্পদ। তাঁদের সব প্রচেষ্ঠায় যেন সম্পদ কুক্ষিগত করার উদ্দেশ্যে নিবেদিত ! পত্রিকার রিপোর্ট ও বিভিন্ন গবেষনায়ও ধরা পড়েছে পৃথিবীর বেশীরভাগ সম্পদ ১% লোকের হাতে। তাঁরা ক্ষমতারও মালিক আইনেরও মালিক । তাঁরা তাঁদের সুবিধামতই সবকিছু প্রনয়ন করে এবং তাঁদের বসবাসও নীজেদের গন্ড়ীতে ! যেন তাঁরা আজ সবকিছুরই মালিক ! ইতিপূর্বেও একবার লিখেছিলাম সরকারী প্লটে কল্যাণ কাদের হয় ? আজ সকালে উত্তরা দিয়াবাড়ী এলাকার সরকারী প্লট প্রাপ্তদের এলাকায় সাইক্লিং করছিলাম আর মাঝে মাঝে চোখে পড়ছিল প্লট মালিকদের নাম ! প্লট প্রাপকদের কেউই সমাজের অস্বচ্ছল বলে মনে হয়নি । নামেই বুঝা যাচ্ছিল তাঁদের স্বচ্ছলতা ও সক্ষমতা ! তাঁদের ৩০ ল্ক্ষ টাকার প্লট এখন দালান উঠানোর আগেই এক কোটি ত্রিশ লক্ষ টাকা । দিন যাবে আর লাভ হতেই থাকবে ক্ষতির কোন সম্ভবনা নেই ! বিনিয়োগ এর তুলনায় নিশ্চিত লাভের মাত্রা অনেক অনেক বেশী ! স্বচ্ছল ও সক্ষমরা এমনভাবে নিয়মকানুন বানায় যাতে তাঁরা এ রকম ঝুঁকিবিহীন অনেক লাভবান হয় ! সরকার তার ক্ষমতা দিয়ে তখনকার কৃষিজমির মালিকদের নামমাত্র মূল্যদিয়ে উচ্ছেদ করে সরকারী প্রক্রিয়ায় স্বচ্ছল ও ক্ষমতাধারীদের এহেন লাভ তথা তাঁদের অনুকূলে আরও সম্পদ বিতরণ করে দেয় ! যুক্তি একটাই শুনি সাহেবদের অবসর পরবর্তীতে শহরে মাথাগুজার ঠাই নাকি দরকার। অবসরে তাঁরা লক্ষ কোটি টাকা পেলেও তাঁদের এহেন ঠাইও দরকার ! অথচ এ সকল প্লট গ্রহীতাদের শহরের অনেক জায়গায়ই শক্ত ঠাই বিদ্যমান থাকে ( ব্যতিক্রম খুব কমই মনে হয়) ! এক্ষেত্রে শহরে তাঁদের আরও সম্পদ আছে কিনা তা যাচাইয়ের বিধি খুনের আসামী ধরার মত সচল নয়। কারন তাঁদের হাতেই সমস্ত কিছু নিয়ন্ত্রনের ক্ষমতা !
প্রশ্ন হল অবসরে কি শুধু তাঁরাই যাবেন? তাঁরা গেলেও লক্ষ কোটি টাকা নিয়েই যায় ! যাঁরা সারাক্ষন প্রখর রোদে ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে কৃষিকাজ করছে অর্থাৎ শ্রমজিবী মানুষেরা কি অবসরে যাবে না? আজ দেখেছি কিছু শ্রমিক ভাই সাহেবদের প্লটে দৈনিক ৩৫০ টাকা বেতনে প্রখর রোদে মাটি ভরাটের কাজ করছে, তাঁরা কি বুড়ো হবেন না? তাঁদের কি অবসরের প্রয়োজন হবে না? অবসরে তাঁরা কি পাই? কিছুই না তাঁদের ভিক্ষুক বানিয়ে ছাড়ি অথবা অসহায় ও মানবেতর জীবনযাপন করে এ পৃথিবী থেকে বিদায় হয় ! এ হল আমাদের দেশের সম্পদ বিতরনের একটি নমুনা ! যা প্রতিনিয়ত বৈষম্যের পার্থক্য বাড়িয়েই চলছে আর সম্পদ কুক্ষিগত হচ্ছে সমাজের গুটিকয়েক কিছু লোকের হাতে তা রাষ্ট্রীয় প্রক্রিয়ায়ও ব্যবসায়িক ভাবেও !
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন