কেউ কি আছেন, রাকিবকে একটু শেল্টার দিবেন ? বড় উপকারই তার হবে।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






রাকিব আপনার সহযোগীতা চাই তার বড় প্রয়োজন শেল্টার। ঢাকা ষ্টেড়িয়ামের ফুটপাত ও বঙ্গভবনের সামনের খোলা পার্কে ঘুমিয়ে দিনের বেলায় ১/২ ঘন্টা নারী মৈত্রীর পথশিশুদের ডে কেয়ারে পড়ালেখা করে পিএসসিতে যে ফলাফল করেছে তা প্রশংসারই দাবী রাখে। চার বিষয়ে এ+ এবং দুই বিষয়ে এ । আমার সাথে পরিচয় এক বছর ধরে সে তার মা ও ছোট ভাই বোনের সাথে খোলা আকাশের নীচেই থাকে। রাতের বেলা পড়ার তার কোন সুযোগ নেই। এমনকি পরীক্ষার রাতেও পড়তে পারেনি কারন এনজিওটির ডে কেয়ার সেন্টার বিকাল ৫ টার পর বন্ধ হয়ে যায়। সরকারী একটি প্রাইমারী স্কুলে মাঝে মধ্যে যেত কারন তাকে ভাঙ্গারী কুড়িয়ে আয় করে মা কে দিতে হয়। এত প্রতিকূলতার মাঝেও রাকিব গত দুইদিন আগে তার এ রকম ফলাফল শীট নিয়ে স্কুলে ভর্তির জন্য আমার হেল্প চাইতে আসে, আমি নিরবে কেঁদেছি। তাকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়ে দুপুরে এক সাথে খেয়েছি। খাওয়ার পর তার মাকে খুজঁতে গিয়ে খোলা মাঠে তার মাকে ঐ সময় খুঁজে পাইনি কারন তাদের কোন স্হায়ী ঠিকানা নেই। হয়তঃ ঐ সময় তার মা কোথাও কাজে গিয়েছিল। এরই মধ্যে ২/৩টি স্কুলের ভর্তির খোঁজ নিলাম সরকারী স্কুলে ভর্তি প্রক্রিয়া শেষ। অবশেষে দু একজন বন্ধু ও আমার কিছু সহযোগীতায় স্টেড়িয়াম ও বাইতুল মোকাররম এলাকার কাছাকাছি সেগুন বাগিচা হাই স্কুলে ভর্তি করলাম। স্কুলের শিক্ষকের কিছু উত্তর আমি দিতে পারিনি তা হল আমি তার কি হই ? তার বাসা কোথায়? শুধু বলেছি ভর্তি করুন ! খুব খুশী সে বই পেল। খাতা, কলম, স্কুল ড্রেস ও জুতা সবই কিনে দিয়েছি কিন্তু বড় কঠিনতর সত্য এই যে, এ সবকিছু নারী মৈত্রীর সেন্টারে রেখে বিকাল ৫টার পর তাকে চলে যেতে হবে খোলা আকাশের নীচে। রাত কাটাবে সেখানে। পরদিন ভোরে সেন্টার থেকে বই খাতা নিয়ে স্কুলে যাবে। সেন্টারটি পুরানা পল্টনে সমস্যা হল, ক্লাস ফাইভ এর পর তারা আর দিনের বেলার এ সুবিধা রাকিব বা এ বয়সের কোন শিশুকে দিবে না। আজ আমি অনুরোধ করেছি রাকিবের কোন শেল্টারের সংস্হান না হওয়া পর্যন্ত তারা যাতে এ সুবিধা বহাল রাখে।
তাই বলছি কেউ কি আছেন, রাকিবকে একটু শেল্টার দিবেন ? বড় উপকারই তার হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন