পথ শিশুদের বড় প্রয়োজন চিকিৎসা সমৃদ্ধ আবাসিক স্কুল বা এতিমখানা !
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা বাবা হারা পথের তাসলিমাকে সুন্দর স্বাভাবিক জীবন দানের জন্য অনেক চেষ্টা করেছিলাম ! আমার Face book বন্ধুরা তাকে নিয়ে আমার অতীত লেখাগুলো স্মরন করুন ! খুব খুশী হয়েছিলাম সে রোকেয়া ফাউন্ডেশনের অনাথ মেয়েদের আশ্রমে ছিল ! সেখানে তার থাকা খাওয়া ও পড়াশুনাসহ সবকিছুর নিশ্চয়তা ছিল ! কিন্তু থাকাকালীন দুমাসে সে তিনবার পালিয়েছিল তৃতীয়বারের পর তাকে আর রোকেয়া ফাউন্ডেশন কর্তৃপক্ষ নিতে রাজী হয়নি ! খুব স্বাভাবিক ! পালানোর কারন অনুসন্ধানে যা বুঝেছিলাম সে নেশাগ্রস্হ ! এ রকম হাজার পথশিশুদের দেখেছি নেশাগ্রস্হ! তারা যে অবস্হায় যে পরিবেশে দিন রাত কাটায় সে অবস্হা তাদেরকে নেশার দিকে ধাবিত করে ! লক্ষ মশার কামডেও একটু ঘুমাতে চাই তারা, আরও অনেক কারন নিহিত একটু চিন্তা করলেই সহজে ধরতে পারবেন ! নেশাগ্রস্হ হওয়ার জন্য এ সকল শিশুরা 1%ও দায়ী মনে করি না এর জন্য ১০০ % দায়ী সরকার ও অর্থিকভাবে সক্ষম ব্যক্তিবর্গ ! এ সকল শিশুর এ জীবনের জন্য সরকার ও অর্থিকভাবে সক্ষম ব্যক্তিগণ কোনমতেই তাঁদের দায় এডাতে পারে না ।








তৃতীয়বার পালানোর পর আমিও তাছলিমার জন্য আর কিছু করতে পারিনি। বিভিন্ন রকম সীমাবদ্ধতার জন্য পথের তাছলিমাকে পথেই ছেড়ে দিতে হয়েছিল ! আজ হঠাৎ অফিসের গাড়ী থেকে দেখি সে জীর্নশীর্ন অবস্হায় পল্টনের ফুটপাতে বসে আছে । গাড়ী থেকে নেমে তাকে কিছু নাস্তা কিনে দিলাম এবং নীজের অসহায় ও পরাজিত মনোভাব নিয়ে ফিরে এসেছি। আসলে কি করার কিছু নেই? আমি দৃঢভাবে মনে করি অবশ্যই আছে ! তাদের সুস্হপথে এনে স্বাভাবিক জীবন দেয়ার জন্য বড় প্রয়োজন চিকিৎসা সমৃদ্ধ আবাসিক স্কুল ! সকলে সুস্হ স্বাভাবিক শিশুর জন্য অনেক অনাথ আশ্রম বা এতিমখানা চালান । সকলের প্রতি এ অনুরোধও করব এ সকল শিশুর জন্যও বিশেষায়িত এতিমখানা খুলুন ! (সবগুলো ছবি দেখার অনুরোধ রইল)
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন