জাতীয় ও আর্ন্তজাতিক শিশু সংস্হার প্রতি আকুল আবেদন!
১৩ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারা ড্যান্ডি নামক এক ধরনের হলুদ ক্যামিকেল পলিতিনের ভিতর নিয়ে নাকে মুখে জোড়ে শ্বাস নেয়। এতে নাকি তাদের অনেক ভাল লাগে। লোকজনের মুখে শুনি এটি নাকি এক ধরনের নেশা। আবার অনেককে এ সকল শিশুদের ড্যান্ডি খোর বলে গালমন্দ করতে শুনি। তখন খুব খারাপ লাগে ! এদের কোন দোষই আমি খুঁজে পাই না ! হ্যাঁ আমি অনেক শিশুকে পেয়েছি তারা এটিতে আসক্ত এবং অনেক নতুন পথে আসা শিশুকেও খুঁজে পাই ড্যান্ডিতে আসক্ত হচ্ছে। দুঃখজনক হলেও অনেক সত্য এ সকল শিশুদের সকল ক্রিয়াকর্মই ভিআইপি, সিআইপি ও সরকারের প্রশাসনসহ আমাদের সকলের সামনেই হচ্ছে। অসহায় এ সকল শিশুর দূরঅবস্হার সাথে এ বিপদগামীতার জন্য কারা দায়ী? অবশ্যই সরকার সহ আমরা সকলেই দায়ী । তাদের কোন দোষই আমি দেখিনা । মা বাবা হীন এ সকল অসহায় শিশু যেভাবে যেখানে থাকে এবং যা খায় পড়ে তা একবার ভেবে দেখুন ! তাদের সাথে মিশে দেখুন কি অসহ্য যন্ত্রনা তাদের? তারা যেখানে যে অবস্হায় ঘুমায় সেখানে আমি অাপনি ২ মিনিট দাঁড়িয়েও থাকতে পারব কিনা সন্দেহ ! এ অসহ্য যন্ত্রনা থেকে একটু ভাল লাগার জন্য নেশার এ সস্তা ক্যামিকেলে আজ তারা আসক্ত হয়ে পড়ছে। আমি আপনাকে যদি এ পরিবেশে এ অবস্হায় থাকতে হত তাহলে আমরাও যে, আসক্তির ঔষুধ সুযোগ পেলে খেতাম না তা কেউ বলতে পারবে বলে আমি মনে করি না ! চরম প্রতিকূল পরিবেশে এ সকল মাসুম শিশুর বিচরন ! দেখার মনে হয় কেউ নেই ! কখন তারা সুখে থাকবে? কখন তাদেরকে এভাবে আর দেখতে পাব না? জাতীয় ও আর্ন্তজাতিক শিশু সংস্হার প্রতি আকুল আবেদন জানাই এ সকল মাসুম অসহায় শিশুকে রক্ষা করুন ! সকলেরই অনেক বড় দায়িত্ব বলে আমি মনেকরি !

আপনার পাশাপাশি অসহায় অবুঝ শিশুর এ চিত্র প্রবাহমান থাকলে মহান আল্লাহর কাছ থেকেও আপনি শান্তির সুন্দর পৃথিবী আশা করতে পারেন না। কারন তিনি বড়ই সু বিচারক ! এভাবে চলতে থাকলে তিনিও আমাকে আপনাকে মহা অশান্তিতেই রাখবেন বলে আমি মনে করি। তাই আসুন শান্তির জন্য এ সকল শিশুকে নীজের শিশুর মত মায়া করি। তাদের জন্য নিরাপদ স্হান বিনির্মানে বিনিয়োগ করি ! যা হবে দুনিয়া এবং পরকালের সেরা বিনিয়োগ !
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনআজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?
হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!

একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা...
...বাকিটুকু পড়ুন