আবেগ সে আমাকে থমকে দাঁড়াতে বলে
সে আমাকে লিখতে বলে
দু চোখ দিয়ে যা দেখে সে
তাই ই লিখতে বলে।
অাবেগ সে সত্য বলার বা লিখার পক্ষে
ধাক্কা দিয়ে সে লিখতে বলে
সত্য আবেগের সত্য পরিস্ফুটন
সে স্রষ্টার দেয়া অদৃশ্য এক উপাদান।
আবেগ আমি আপনার মা এর কথা বলে
আবেগ সে দেশপ্রেমের কথা বলে
সে আমকে আপনাকে যুদ্ধে যেতে বলে
সে গভীর রাতেও ঘুম ভাঙ্গিয়ে লিখতে বলে।
এ প্রকৃতি আর আবেগ যেন সহযাত্রী
প্রকৃতির রুপ আর এ আবেগ যেন চিরস্থায়ী
এ প্রকৃতির ধ্বংস যেদিন
আবেগেরও ধ্বংস সেদিন।
সত্য আবেগেরই দারুন রুপ হল সত্য মায়া
আর আবেগেরই প্রতিফলন হল আপনার ছায়া
আবেগহীন এ পৃথিবী যেন বড় এক শূন্য
সত্য আবেগের সত্যরুপই হল আমাদের পূর্ণ।
আজ তা কি আমরা দেখি?
আবেগ যেন আজ মিথ্যা আর স্বার্থ দ্বারা তাড়িত
আমাদের ভুলে আবেগ হয়েছে আজ বড় কলুষিত!
সত্য আবেগের হয় সত্যফলন, যা বড় মধুর
সে মধুর হয়েছে আজ, আমদের হতে বহুদূর।
কেন এমন হয়েছে?
তবে এটিও সত্য আবেগের কাছে আবেগেরও পরাজয় ঘটে।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



