
অন্যায় হল লোভীর সংগ
ন্যায় বিচার সমাজকে সমুন্নত করে
অন্যায় অবিচার সমাজকে ধ্বংস করে
ন্যায় বিচারে আছে মহা গ্রন্থের বাণী
অবিচারে আছে অস্ত্রের ঝনঝনানি
সুবিচার হয় সমাজের জ্ঞানী গুনীর মতে
অবিচার হয় সমাজের পেশী শক্তিদের মতে
বিচার হয় ন্যায়ের শত যুক্তিতে
অবিচার হয় অন্যায়কারীর অপশক্তিতে
বিচার সমাজ ও প্রকৃতিকে শান্ত করে
অবিচার ও জবরদখল সমাজ এবং প্রকৃতিকে বিক্ষুদ্ধ করে
বিচার ভাই কে বন্ধু করে
অবিচার ভাই কে শত্রু করে
বিচার হল সবুজ
অবিচার হল আগুন
বিচারে অসহায় শক্তি পায়
অবিচারে অপশক্তি মুক্তি পায়
বিচার হল শিশুর হাসি
অবিচার হল পাষান্ডের হাসি
বিচারে শান্তি
অবিচারে অশান্তি
তাই বলছি, আজ বিচারেরই বড় দরকার!
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



