আমি ভীতু তোমার হিংস্রতায়
আমি শংকিত তোমার লালসায়
আমি পিড়ীত তোমার থাবায়
আমি দ্বিধান্বিত তোমার ইচ্ছায়
আমি ক্ষুদ্ধ তোমার এ লোলুপ চাহিদায়
তুমি কি হৃদয়হীন
তুমি কি শকুন
তুমি কি নির্লজ্জ
এ তোমার কেমন সহ্য?
কিভাবে বলি তুমি আমি দুজনেই মানুষ?
আমি যা লোমহর্ষক বলি তা তোমার নিকট সুখকর
আমি যা সত্য ভাবি তোমার নিকট তা হাস্যকর
অামার যা অসহ্য তা তোমার নিকট বেশ সহ্য
তাই ভাবি, আমি তুমি দুজনেই কি আসলে মানুষ?
যে মানুষ অসহায় শিশুর কষ্ট দেখেও হেসে চলে
যে মানুষ শিশুর কবরে লাথি মেরে গাড়ীতে চড়ে
সে কি মানুষ না অমানুষ?
আজ আমি চিন্তিত
আজ আমি শংকিত
আজ আমি লজ্জিত
আজ আমি সত্যিই দ্বিধান্বিত!
তুমি কি আসলেই মানুষ?
তাই বলছি, মানুষ হলে এমন বিভেদ কেন?
কেন?
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



