মানব প্রাণীর কষ্ট নিরসন অগ্রাধিকার পাওয়া উচিত।
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ কাল যে সকল শিশুদের সাথে কথা হল। মেয়ে দুটো বলছিল, তারা প্রতিমাসে তাদের মা'কে একহাজার টাকা করে দেয়। মা এর নাকি ঘরভাড়া দিতে হয়। বাবা তাদের লাপাত্তা। বলছিল, মা অনেক কষ্ট করে। সারাদিন নাকি মানুষের বাসায় কাজ করে। মাঝেমাঝে এ রকম কিছু শিশু পাই যারা ভিক্ষা করে মা কে সাহায্য করে। প্রতিদিন মা এর কাছে যায় না। পথেঘাটেই খেয়ে না খেয়ে ঘুমিয়ে থাকে। এরকম এ অবস্থায় থাকার কারণে একসময় তারা আসক্ত ও মানসিকভাবে অসুস্থ হবে তখন তাদের আর স্বাভাবিক আচরণ থাকবে না। চোখের সামনে ফুটফুটে শিশুগুলোর এ পরিণতিই হচ্ছে !


আজ সকালবেলা মর্নিং ওয়াকের সময় একজন সামর্থ্যবান মানুষকে দেখলাম চার পাঁচটি কুকুরের বাচ্ছাকে খাওয়া দিচ্ছিলেন। তাঁদের এ অনুভূতি এ খরচটুকু আগে অসহায়মানুষ বা শিশুর প্রতি হওয়া উচিত বলে মনেকরি। সখ ও সৌখিনতায় আজকের বিত্তবানেরা যে টাকা পোষা কুকুরের পিছনে খরচ করে তা দিয়ে মনেহয় এ রকম দশজন শিশুকে লালনপালন করা যায়।একদিন শুক্রবারের জুমার খোতবার ওয়াজে শুনছিলাম যে ঘরে নাকি এরকম কুকুর থাকে সেখানে নাকি ফেরেশতা প্রবেশ করে না। ধর্মীয় জ্ঞান সেরকম নেই। মন ও অনুভূতি দিয়ে যা বুঝি তাই লিখলাম। তবে যে কোন প্রাণের অভুক্ততা ও অসুস্থতার কষ্টই যন্ত্রণার! আমাদেরকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে মানব প্রাণীর কষ্ট ও যন্ত্রনাকে নিরসন করার দিকে। তাই নয় কি?
দয়াপূর্বক।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন