হৃদয় বিধারক মানবেতর ইস্যুগুলোকে তুলে ধরুন!
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুলনার শিশু ইমন ঘর ছেড়েছে দুই মাস। কারন সে যা বলল, মা বাবা নাকি খুব মারধর করে। মা বাবা থাকা এ রকম অভাবী পরিবারের কিছু শিশুর সাথে সাক্ষাৎ মিলে যারা মারধরের কথা বলে। আবার কোন কোন শিশু মা বাবা কে দৈনন্দিন ভিত্তিতে টাকা আয় করে না দিলে ঘর থেকে বের করে দেয় এবং মারধর করার কথাও বলে। সন্ধ্যার সময় সে বলছিল দুপুরে কিছু না খাওয়াতে তার নাকি খুব ক্ষুধা লেগেছে। পথের এ সকল শিশুদের সমস্যার কি কোন সমাধান নেই?

অন্য ছবিতে মা তার দু শিশুকে নিয়ে পথে বসে আছে। গত একমাস ধরে পথেই থাকছে ঘর ভাড়া দিতে না পারায় বাড়ি ওয়ালা বের করে দিয়েছে। দিনমজুর জামাই অসুস্থ কাজ করতে পারেনি আর তিনি নীজেও ছোট বেবীর কারনে কাজ করতে পারে না। তিন বাচ্চার দুই বাচ্চা ভাংগারী কুড়িয়ে যা পায় তা দিয়ে কিছু খায়। আর পথেই দিনরাত কাটছে। ছেলেদের বাবা কাজ করতে এখন নাকি নরসিংদীতে কিন্তু গত সাতদিন ধরে কোন খবর নেই? পথের এ চিত্রে এবং এরকম আলাপে ভীষন কষ্ট পাই। কিছুই করতে পারি না যৎ সামান্য কিছু দিয়ে বা কিছু খাওয়ায়ে বা গল্পশুনে মাথা নুইয়ে চলে আসি। পরে সুযোগ পেলে প্রতিদিনের মত আপনাদের জন্য চিত্র প্রদর্শন ও বিজ্ঞাপন আকারে কিছু লিখি। উদ্দেশ্য একটায় যদি কোন সামর্থ্যবান ব্যাক্তির যদি মন বিগলিত হয়? যদি সরকারের নজরে এ সকল মানবেতর বিষয়াবলী গুরুত্ব সহকারে ধরাপড়ে? আমি এটাকে আমার ভাষায় মানবিক তবলীগ বলি। আসুন আমরা সকলে অসহায় শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। নীজের খরচের কৃচ্ছতা সাধন করে অসহায় অভূক্ত শিশুকে খেতে দিই। যে যেখানে যে অবস্থানে থাকি না কেন অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে হলেও আমারা সকলে সামাজের এ সকল করুন চিত্র তুলে ধরি। আমি মনেকরি আমরা প্রত্যেকেই করুন এ সকল মানবেতর বিষয়াবলী যদি বারবার তুলে ধরি তাহলে সরকার বাধ্য হবে তাদের জন্য কিছু করতে। ইহা ছাড়াও, সামর্থ্যবান ব্যাক্তিবর্গও এ সকল বিষয়ে এগিয়ে আসবে বলে বিশ্বাস করি।
সাংবাদিক ভাইয়েরা দেশের অনেক কিছু নিয়ে মাথা ঘামিয়ে পত্র পত্রিকা ও মিড়িয়াতে অনেক লিখেন ও তুলে ধরেন। কিন্তু পথে ঘাটে চলতে ফিরতে এ সকল হৃদয় বিধারক মানবেতর ইস্যুগুলোকে সে রকম তুলে ধরতে দেখি না। দুঃখজনক! কষ্ট লাগে তাই দেখায় আর লিখি।
দয়াপূর্বক!
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ...
...বাকিটুকু পড়ুনদিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার...
...বাকিটুকু পড়ুন
লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল...
...বাকিটুকু পড়ুন