২৪
টুনির মার মনে আতাহারকে জামাই বানানোর স্বপ্ন। কি কারণে জানি মানুষটাকে অতি ভাল লাগে তার। মেয়েকে দূরে কোথায়ও বিয়ে দিয়ে সে বাঁচতে পারবে না। তাই আতাহার আলীকে টুনির সাথে বিয়ে দিয়ে ঘরের ছেলে করে রাখতে চায় । একদিন মফিজ মিয়ার সাথে এ নিয়ে আলাপ হয়।
মফিজ: ‘মেয়েকে এখন বিয়ে দেওয়া ঠিক হবে না। মেয়েকে লেখা-পড়া শিখিয়ে বড় করতে চাই, তারপর বিয়ে-শাদীর চিন্তা। ’
ময়না বিবি বললো, ‘গরীবের বড় আশা না করাই ভাল। মেয়েকে বেশী লেখা-পড়া শিখিয়ে লাভ কি ? লেখা-পড়া করলেও ঘরের কাজ করবে আর না করলেও ঘরের কাজ করবে।’
মফিজ: ‘এভাবে চিন্তা করলে দুনিয়া চলে না। আতাহার আলীকে ছেলে হিসেবে আমারও পছন্দ তবে এখনই বিয়ে-শাদী না। আরো দু’ এক বছর যাক।’
টুনির মা বললো, ‘আমাদের মেয়ে দেখতে শুনতে মাশাল্লাহ বেশ সুন্দর । কোন অঘটন ঘটার আগেই বিয়ে দিতে পারলে ঝামেলা শেষ।’
আজ একটু সকালেই বের হলাম। নিলক্ষেত নিউ মার্কেটের পাশে বসলাম। লেকচার দিচ্ছি। কিছু লোক আমার সালসার বোতল হাতে নিয়ে উপড়ে উঠিয়ে ভিতরের রং দেখার চেষ্টা করছে।
আমি বললাম, ‘আপনারা কি দেখছেন ?’
পাশ থেকে একজন বললো, ‘মেজিট্রেট’। আমি থতমত খেয়ে গেলাম।
আমাকে একজন জিজ্ঞাসা করলো, ‘তোমার সালসার বোতলে বিএসটিআইয়ের অনুমোদিত লোগো কোথায় ?’
বললাম, ‘স্যার আমি এসব কিছুই জানি না। আমি এসব আনি হাতেম আলী ওস্তাদের কাছ থেকে।’
তারা আমার বোতলের পানিতে কি কি আছে পরীক্ষা করে দেখলো।
একজন বললো, ‘তোমার এসব ভেজাল ঔষধ।’ সালসার বোতলগুলো তৎক্ষনাৎ ভেঙ্গে ফেললো। পাঁচ হাজার টাকা জরিমানা। অনাদায়ে থানায় নিবে। কি মুশকিলে পড়লাম! টাকা দিতে পারলাম না। থানায় নিয়ে গেল। ওসি সাহেব বললো, ‘কত দিন এই লাইনে ?’
‘স্যার, দীর্ঘ পাঁচ বছর।’
পুলিশ: ‘তুইতো শালা দীর্ঘ সময়ে বেজাল ঔষধ খাইয়ে অনেক লোক মারছোত।’
মফিজ: ‘না স্যার, এই ঔষধ বেচি দু’মাস হলো। হাতেম আলী ওস্তাদের ঔষধ ।’
পুলিশ: ‘শালা, ভেজাল ঔষধ বিক্রির সাথে আর কি কি করিস বল ?
মফিজ: ‘স্যার আমি আসলে বাতের মলম বিক্রি করি। বাতের মলমের ইদানিং চাহিদা কম তাই সাথে সালসা বিক্রি করি।’
পুলিশ: সত্যি করে বল, ‘নইলে শোগাড় ভিতরে সালসা ঢুকাবো।’
মফিজ: ‘সত্যিই বলছি স্যার।’
পুলিশ:‘শালা তোর সবটাতেই ভেজাল। পকেটে কত আছে বের কর। নাইলে শোগাড় উপড় বারি লাগাবো।’
পকেটে নয়শ টাকা ছিল বের করে দিলাম। ওসি শালা নয়শ টাকা খেয়ে আমাকে ছেড়ে দিলো। আন্ডারওয়ারের পকেটে দেড়হাজার টাকা ছিল নিতে পারে নাই। এসব শালাদের জন্যই আন্ডারওয়ারের পকেটে টাকা রাখি।
আমি না হয় মূর্খ মানুষ ভেজাল ঔষধ বিক্রি করি কিন্তু এই শালারা শিক্ষিত হয়েও ঘুষ খাওয়ার মত জঘন্য কাজ করে কিভাবে ?
আগের প্রশ্নের উত্তর: ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনার।
প্রশ্নঃ ওয়ান ডে ও টেস্ট ক্রিকেটে দুটি করে হ্যাট্রিককারী একমাত্র বলার কে ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





