২৭
মফিজের পরিবারের সকলের দাবী ঘরে একটা মোবাইল চাই। আধুনিক সভ্যতার কিছু স্বাদ নিতে হলে অবশ্যই মোবাইল ও কম্পিউটার থাকা চাই।
ময়না বিবি বললো, ‘আমাদের ঘরে একটা মোবাইল চাই। মোবাইল থাকলে সবার সাথে যোগাযোগ রাখা যায়। আপনি কখন কোথায় কি অবস্থায় আছেন তার খবরাখবর নেওয়া যায়। আমাদেরও সবসময়ের খবরা-খবর আপনি নিতে পারেন।’
মফিজ: ‘ভেবে দেখলাম কথাটা খুবই যুক্তির। সবার সাথে যোগাযোগ রক্ষা করতে মোবাইল দরকার। আতাহার আলীকে বললাম, ‘মিয়া দেখো দেখি কম দামে কোথায় কোন মোবাইল সেট বিক্রি হয় কিনা ?’
আতাহার আলীঃ ‘ওস্তাদ, গ্রামীণফোন কোম্পানীতো নতুন মোবাইল খুব কম দামে বিক্রি করছে। সিমসহ মাত্র বারশো টাকা। আমি মডেলটা দেখেছি। দেখতে খুব সুন্দর। সেখান থেকে একটা সেট নিয়ে নেন ওস্তাদ।’
মোবাইল কোম্পানিগুলো আর কয়েকদিন পর সেটসহ সিম ফ্রি দিবে। তাদের দরকার মানুষকে কথায় অভ্যস্ত করানো। তাতেই তাদের লাভ।
সেদিনই আমি সিমসহ একটা মোবাইল সেট নিলাম। ঘরে নতুন মোবাইল ফোন আসায় সবাই খুব খুশি। কয়েক জায়গায় কল করে নম্বরটা জানিয়ে দিলাম।
এখন জরিনার সাথে মোবাইলে কথা হয় । জরিনাও ছোট-খাট ব্যাপারে আমাকে তার বাসায় ডেকে পাঠায়। মাঝে মধ্যে এখানে ওখানে দেখা করার প্রস্তাবও দেয়।
আগের প্রশ্নের উত্তর: ডন ব্রাডম্যানের ( ৯৯.৯৪ )
প্রশ্নঃ টেস্টে এক ইনিংসে সর্ব নিন্ম রান কোন দলের ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





