২৮
প্রথম প্রথম টুনির মোবাইল ধরা নিষেধ ছিলো। সময় যত যাচ্ছে বাধ্য-বাধকতা তত কমছে । টুনি এখন সময়-অসময়ে মোবাইলে কথা বলে। মোবাইলে শত শত ভালোবাসার ম্যাসেজ পায়। তার বাবা-মা ইংরেজী বুঝে না। বুঝলে তার জন্য মোবাইল চিরতরে নিষিদ্ব করত। টুনি অনেকগুলো ছেলের সাথে মোবাইলে কথা বলে। পাঁচজনে মাঝে মাঝে তার নম্বরে ফ্লেক্রী লোডও দেয়। সবাই তাকে কল দেয় । বিভিন্ন সময় বিভিন্নভাবে সে তাদের ম্যানেজ করে। অনেকে হাসির কথা বলে। অনেকে নোংরা কথা বলে। রাতের বেলা দু’জন ছাড়া সবাই নোংরা কথা বলে। তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। বিয়ে করে কি করবে তাও বলতে চায়। যারা নোংরা কথা বলতে তাদের লাইনটা সে কেটে দেয়।
টুনি একদিন আতাহার আলীকে বললো, ‘আপনি একটা মোবাইল কিনতে পারেন না ?’
একথা শুনে সে বলে, ‘আমি আবার কার সাথে কথা বললো মোবাইলে ?’
টুনিঃ ‘ইচ্ছা থাকলে অনেকের সাথেই বলা যায়। আপনার কথা বলার মুরোদ নাই তাই বলেন। ’
রাতে অনেকেই টুনির সাথে আবেগপ্রবণ কথা বলার চেষ্টা করে। প্রথম প্রথম টুনির কাছে এসব বাজে মনে হতো। কয়েকদিন পর প্রায় রাতেই কি যেন এক আবেগে সে কথাগুলো শুনে এবং নিজেও কিছু বলে। এ রকম অনেক দিন বলার পর নিজেকে নোংরা, বিকৃত রুচির মানুষ মনে হয়। একদিন সে সিন্ধান্ত নেয় বাজে কথা বলবেও না শুনবেও না। এসব কথা বলে লাভ কি ? যারা এসব কথা বলতে চায় তাদের সে যুক্তি দেয় তাড়াতাড়ি বিয়ে করে বৌয়ের সাথে যা খুশি করেন।
একদিন আতাহার আলী একটা মোবাইল সেট নেয়। সে সেটটা লুঙ্গিতে গুঁজে রাখে। একদিন দোকানে চা খেতে বসলে মোবাইলে রিং বেজে উঠে। মোবাইলে কথা বলতে দেখে আক্কাস মিয়া বলে, ‘পেটে ভাত নাই সাথে মোবাইল। তোমাদের মত লোকদের জন্য দেশটা ধ্বংস হতে চললো।’
এ কথা শুনে দোকানে বসা একজন বললো, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সবকিছুই দরকার। মোবাইল এখন মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস। ভাত-মাছের মত মোবাইলেরও দরকার আছে।’
দোকানদার বললো, ‘যে দেশ এখনও দূর্র্ণীতিতে পৃথিবীর সেরা তাদের আবার ডিজিটাল বাংলাদেশ। এদেশে এখন ডিজিটাল দূর্ণীতি চলছে। বড় বড় নেতারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে অবৈধভাবে পাচার করে দেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। ভূয়া কাগজ পত্র দেখিয়ে ক্ষমতাশালীরা ব্যাংক থেকৈ ঋণ নিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিচ্ছে।’
টুনি সুযোগ পেলেই আতাহার আলীর মোবাইলে মিস কল দেয়। আতাহার আলী কল ব্যাক করে। সামনা-সামনি যে কথা বলা যায় না মোবাইলে সে কথা সহজে বলা যায়। একজনের জন্য আরেক জনের টান বাড়ে। তারা বুঝতে পারে একেই বলে প্রেম।
আগের প্রশ্নের উত্তর: নিউজিল্যান্ডের ( ২৬ রান ) ।
প্রশ্নঃ টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রান কোন দলের ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





