৩৪
আক্কাস মিয়ার বউ তার সাথে ঝড়গা করে বাপের বাড়ী চলে গেছে। সে সিদ্বান্ত নিয়েছে আক্কাস মিয়ার সাথে আর সংসার করবে না। তার অনেক বদ অভ্যাস । গাঁজা টানে, মদ খায়, ঘরের বৌয়ে মন ভরে না অন্য মেয়ের সাথে রাত কাটায়। একটু উনিশ-বিশ হলে মার পিট করে।
আক্কাসের কোন ছেলে-মেয়ে নাই। বিয়ে হয়েছে পাঁচ বছর কিন্তু ছেলে-মেয়ে না থাকায় সবাই বলে আটকুঁড়ো।
কার সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না বলা যাচ্ছে না। আক্কাস মিয়ার মা প্রায়ই বলে,‘নাতি-নাতনী মুখ দেখে যেতে পাড়লাম না এমন আমার কপাল । ছেলেকে আমি আবার বিয়ে করাব, নাতি-নাতনির মুখ দেখে যাব। বউকে শুনিয়ে শুনিয়ে বলে এসব কথা। একদিন বউ আর এসব কথা সহ্য করতে পারলো না। সে এসে শ্বাশুড়িকে বললো, ‘আপনার ছেলেকে ডাক্তার দেখিয়ে আবার বিয়ে করায়েন তা না হলে সেই বৌ মুখে ঝাটা মেরে পালাবে। তখন বুঝবেন বাচ্চা হয় না সেটা আমার সমস্যা নাকি আপনার ছেলের সমস্যা।’
এ কথা শুনে তার শ্বাশুড়ি বললো, ‘সমস্যা কার বিয়ে করালেই বুঝা যাবে।’
সংসারের এক পর্যায়ে যে কোন স্বামী-স্ত্রী একটা বাচ্চা চায়। আমাদের সমাজে একটা কুসংকার আছে যে ঘরে বাচ্চা নাই সে ঘরে লক্ষèী নাই।
আক্কাস মিয়া প্রায় রাতেই মাতাল হয়ে বাড়ি ফিরে । অসহ্য এক মৈদ্দা গন্ধ আসে তার শরীর থেকে। বাড়িতে বসেই মদ-গাঁজা খায়। আস্তে আস্তে তা চরমের দিকে যায়। বেশী মদ-গাঁজা সেবন একসময় মৃত্যুর কারণ হয়। সিগারেট যারা খায় তাদের জন্য স্মরণীতব্য, সিগারেট একটা গুপ্ত ঘাতক। যারা এসব খায় তাদের সাথে বৌয়ের ভাল সম্পর্ক থাকে না। তাদের যৌন সমস্যা থাকে। সেক্্র পাওয়ার কমে যায়। সবার সাথে সবসময় খিটমিটে আচরণ করে। নিজের জীবনকে তুচ্ছ মনে করে। তাছাড়া আক্কাস অস্বাভাবিকভাবে শুক্র ক্ষয় করে ভগ্ন শরীরের অধিকারী। এসব সমস্যা যাদের আছে তাদের কোন অবস্থাতেই বৌয়ের কাছে আদর থাকতে পারে না।
একদিন খুব সকালে আক্কাস মিয়া তার শ্বশুড় বাড়ি গিয়ে উপস্থিত। তার বৌ তাকে জিজ্ঞাসা করলো, ‘তুমি এখানে কেন ?’
আক্কাস মিয়া বললো,‘শ্বশুড় বাড়ি মানুষ কি করতে আসে সেটাও জনো না। তুমি এখানে আর আমি থাকবো অন্যখানে।
এ কথা শুনে তার বৌ শিউলি বললো, ‘আমার সিদ্বান্তের কথা তোমাকে জানিয়েই দিয়েছি। আশা করি আমাকে আর ডিস্টার্ব করবা না।’
আক্কাস বললো, ‘পাগলামীর না করে আমার কথা শোন। তোমাকে ছাড়া আমি থাকি কিভাবে? বাচি কিভাবে? তুমি এরকম পাগলামী করলে লোকজন কি ভাববে?’
শিউলী বললো, ‘আমি পাগলামী করছি, না তুমি করছো ? কোন ভদ্র মানুষ বৌকে পেটাতে পারে ? মদ-গাঁজা খেয়ে সবসময় বুদ হয়ে থাকতে পারে ? নিজেকে পরিবর্তন করো নচেৎ তোমার সাথে আমার কোন সম্পর্ক থাকবে না। তোমার মা আমার সাথে যে রকম ব্যবহার করে তা মানা যায় না। মাকে বুঝাতে চেষ্টা করো সন্তান-সন্ততি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ না চাইলে কোন কিছুই হয় না।’
আক্কাসঃ ‘তোমার সবকিছু মেনে নিলাম। এখন চলো আমার সাথে।’
শিউলিঃ ‘না, আমি এখন তোমার সাথে যাবো না। আমরা একজন ডাক্তারের কাছে যাব। আমাদের সমস্যার কিভাবে সমাধান হয় সে বিষয়ে ডাক্তারের পরামর্শ নেব।’
আক্কাস মিয়া বললো, ‘শিউলি সব কিছুই মানলাম। এখন আমার সাথে বাড়ি চলো। ’
শিউলি বললো, ‘আমি যেগুলো বলেছি সেগুলোর আগে সমাধান দাও তারপরে যাওয়া না যাওয়ার সিদ্বান্ত নিব।’
আক্কাস বাড়িতে ফিরে আসলো। তার মা বললো, ‘তোর জন্য মেয়ে দেখছি। আমি আবার তোকে বিয়ে দিবো। ঘরে নাতি-নাতনি না থাকলে লক্ষèী থাকে না। আনিস মিয়ার মেয়ে। খুব সুন্দরী। স্বভাব চরিত্র ভালো। কেবল আর্থিক অবস্থা ভালো না। আনিস মিয়ার সাথে কথা বলেছি। সে আমাদের ঘরে তার মেয়ে দেওয়ার জন্য রাজি। এখন তোর মতামতের অপেক্ষায় ।
আক্কাস মিয়া বললো, ‘মা, শিউলিকে আমি বুঝিয়েছি। যেভাবেই হোক ওকে ফিরিয়ে আনবো। আবার বিয়ে করে ঝামেলা বাড়িয়ে লাভ কি ?’
তার মা একথা শুনে বললো, ‘তুই ওই বৌকে আনার চেষ্টা করছিস? কেন বুঝিস না, তোর ভবিষ্যৎ বংশধর নাই? ভবিষ্যৎ জীবনের অবস্খা একবার ভেবে দেখেছিস? তোর কোন কথা শুনতে চাই না। আমি তোকে বিয়ে করাবো এটাই আমার শেষ কথা।’
আগের প্রশ্নের উত্তর: ভারতের বীরেন্দ্র শেবাগ (২১৯) ।
প্রশ্নঃ টেস্ট ক্রিকেটে ব্যক্তিগতে সর্বোচ্চ রান করেন কে ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





