somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মফিজ ক্যানভ্যাসার- ৩৫

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩৫
বেল্লাল কম্পিউটারে কম্পোজ করা একটা লিফলেট নিয়ে সুপ্রভাত সার্ভিসের বাসে উঠে সকলের মাঝে বিলি করলো। লিফলেটটাতে লেখা-
সম্মানিত যাত্রীগণ,
‘আমি একজন অসহায় মানুষ । বাবা বেঁচে নেই। মা পঙ্গু। আমার বড় দু’ই বোন। দু’বোনই লেখা-পড়া করে। আমি একটা মাদ্রাসায় পড়ি। সংসারের খাওয়া-দাওয়া, লেখা-পড়ার খরচ সব আমাকে যোগাড় করতে হয়। সামনে আমার একটা বোনের বিয়ে। এ জন্য আপনাদের কাছে সাহায্যেও হাত পাচ্ছি । দয়া করে কাগজটা ফেলে দিবেন না, ফেরত নিবো।’
লিফলেটটা সবার হাত থেকে ফিরত নেওয়া শুরু করলো। বোনের বিয়েতে সাহায্য চাচ্ছে জেনে সবাই কম-বেশী কিছু দিচ্ছ।
শহীদ আখন্দের নিয়ন্ত্রণে এ রকম পঞ্চাশটা ছেলে কাজ করছে সারা বাংলাদেশে। তাদের কাজ হলো বিভিন্ন সমস্যার কথা লিখে বাসে, লঞ্জে, ট্রেনে যাত্রীদের কাছে বিলি করে আর্থিক সাহায্য চাওয়া। সারাদিনের উপার্জনের টাকা শহীদ আখন্দের কাছে জমা দেওয়া। জনপ্রতি প্রতিদিন উপার্জন আসে পাঁচশো টাকা। তারা সেখান থেকে খাওয়া-ধাওয়া, থাকা বাদে পঞ্চাশ টাকা পায়। দল থেকে অনেকে চলে যায় আবার নতুন যোগ হয়।
ঢাকায় শহীদ আখন্দের একটা চক্র আছে যারা এ কাজ করে। বেল্লাল তাদের সদস্য না। বাসে এ রকম অন্যকে দেখে সে নিজেই এই পন্থায় উপার্জনের জন্য নেমে গেছে। তার বিষয়টা শহীদ আখন্দের কানে গেল। শহীদ আখন্দের লোক ছাড়া অন্য কেউ এ কাজ করতে পারে না। বেল্লালকে হাতে নাতে ধরে আনা হলো।
শহীদ আখন্দ তাকে জিজ্ঞাসা করলো, ‘এই ব্যবসায় কিভাবে আসলি ?’
বেল্লাল বললো, ‘আমি অভাবে পড়ে অন্যের দেখাদেখি এ কাজে নেমেছি।’
এ কথা শুনে শহীদ আখন্দ শ্রেফ জানিয়ে দিলো, আমার দলেন সদস্য হওয়া ছাড়া এ ব্যবসা হবে না।
বেল্লাল এখন তার দলের সদস্য। ঢাকাতে এ রকম কয়েক কিছিমের ব্যবসা আছে। হাসপাতাল থেকে বাচ্চা চুরি করে বিক্রি করা। কাজের বুয়া দিয়ে বাসা বাড়িতে চুরি করা। অপহরণ করে মুক্তিপণ আদায় করা। ইদানিং আবার মানুষ গুম করে সম্পত্তি হাতিয়ে নেওয়া। স্বেচ্ছাসেবক বলে মানুষের শরীর থেকে রক্ত নিয়ে বিক্রি করা। ইত্যাদি ইত্যাদি এ রকম অনেক ব্যবসা হচ্ছে। প্রসাশনের তরফ থেকে এ ধরনের ব্যবসাকে নির্মূল করর জোড়ালো কোন পদক্ষেপ নাই।

আগের প্রশ্নের উত্তর: ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ৪০০ রান করেন।
প্রশ্নঃ টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারেন কে ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×