৩৬
টুনির বান্ধবী লাভনী এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিবে। ঢাকা সিটি কলেজের ছাত্রী। ছাত্রী হিসেবে তেমন ভালো না তবে নিয়মিত লেখা পড়া করে এখন অনার্স ফাইনালে। সে দেখতে-শুনতে আগের চেয়ে সুন্দরী হয়েছে। কলেজে অনেক ছেলের প্রেমের প্রস্তাব পেয়েও সাড়া দেয়নি। বাপ্পির জন্য আনুষ্ঠানিক বিয়ের প্রস্তাব গেল লাভনীর পরিবারে।
লাভনীর পরিবার বিয়েতে সম্মতি দিলো।
একসময় বাপ্পি টুনির জন্য পাগল ছিল। সে সময় লাভনীকে নিয়ে বাপ্পির কোন আগ্রহ ছিল না। আর লাভনীর চেষ্টা ছিল টুনি ও বাপ্পির মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুক কিন্তু ভাগ্যের কি খেলা আজ সেই লাভনীর সাথেই বাপ্পির বিয়ের কথা হচ্ছে।
বিয়ের কথা শুনে লাভনী লজ্জায় লাল হয়ে যায়। অতীতের সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠে। কিভাবে এই লজ্জা থেকে রেহাই পাবে সে।
বাপ্পিকে তার মা বললো, ‘লাভনী মেয়ে হিসেবে ভালো। দেখতে শুনতে বেশ সুন্দর। ভালো পরিবারের মেয়ে। তোর বাবার খুব ইচ্ছা দবির মিয়ার সাথে সম্পর্ক করা। তোর মতামত কি ?’
বাপ্পি বললো, ‘মা, আমার ভিন্ন মত নাই। তোমরা যা ভালো মনে কর ।’
জানা-শোনার মধ্যেই দু পরিবারের সম্পর্ক হবে। এই বিয়েতে মেয়ের পরিবারের আগ্রহ বেশী।
বাপ্পির বাব-মা কথা, আমাদের একটা সন্তান। আমরা চাচ্ছি ছেলের বিয়েতে আত্নীয়-স্বজন সবাই থাকবে। মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। আল্লাহ চায়েতো আমরা কাজ করবো। আপনাদের তাড়াহুড়র কিছু নাই।
মেঘমুক্ত রাতের আকশে অনেক তারা। চাঁদের আলোর চারদিকে ঝঁলকানী। বাপ্পি আর শ্যামল পুকুর ঘাটে বসে আড্ডা মারছে।
শ্যামল বললো, ‘বাপ্পি তোর বিয়ের খবর কি ?’
বাপ্পি: ‘বিয়ে করলে তোর সাথে এভাবে আড্ডা দিতে পারতাম ? তুই কি চাস আমি সেরকম কিছু করি?
শ্যামল: ‘বিয়ে করলে সবাই চেঞ্জ হয়। আমার বিশ্বাস তুইও চেঞ্জ হবি।’
বাপ্পি: ‘ঠিক আছে, এখন বল লাভনীর খবর কি ?’
শ্যামল বললো, ‘লাভনী দেখতে আগের চেয়ে খুব সুন্দর হয়েছে। আগেতো চিকনা ছিল এখন একটু স্বাস্থ্য হয়েছে। লেখা-পড়ার বিষয়ে বাবা-ভাইয়েরা খুব যতœ নেয়। এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিবে। দবির মিয়া এখন অনেক টাকার মালিক। জমি দালালী করে টাকা বানিয়েছে। ঢাকাতে এখন তিনটা দশ তলা বাড়ি। দুই ছেলে ইটালি থাকে। বেশ ভাল অবস্থায় আছে। এবার শুনলাম সংসদ নির্বাচন করবে।
বাপ্পি: ‘ও তাই, লাভনীর সাথে কারো সম্পর্ক আছে কিনা জানিস ?’
শ্যামল বললো, ‘এসব বিষয় সঠিক করে বলা জটিল। কারো সাথে কোন প্রকার রিলেশনের কথা শুনি নাই। তবে এইটুকু জানি ভাল ছেলে পেলে বিয়ে দিয়ে দিবে। অনেকেই বিয়ের জন্য চেষ্টা করছে। হঠাৎ লাভনীর কথা কেন ?’
বাপ্পি বললো, ‘আমার বিয়ের কথা চলছে লাভনীর সাথে। মেয়ের পক্ষ রাজি। কেমন হবে বলতো ?’
শ্যামল বললো, ‘এক বাক্যে রাজি হয়ে যা। খুবই ভালো হবে। তোদের সাথে মিলবেও বেশ।’
বাপ্পিঃ ‘আচ্ছা শ্যামল, ‘লাভনীর সাথে দেখা করি কিভাবে ?’
শ্যামল বললো, ‘ওদের বাসার গিয়ে।’
বাপ্পি বললো, ‘এটা কি করে সম্ভব! আমি পারবো না। আচ্ছা, ওদের বাসায় টেলিফোন অথবা ওর মোবাইল নম্বরটা আমাকে দিতে পারিস ?’
শ্যামল বললো, ‘আমার জানা মতে টুনির কাছে আছে। তুই আতাহার আলীর মাধ্যমে নিতে পারিস ।’
বাপ্পিঃ ‘আতাহার আলীকে কিভাবে বলি বিষয়টা ?’
শ্যামল বললো, ‘কেন, সত্যি কথা বলবি। আর যদি না পারিস আমি এনে দেওয়ার ব্যবস্থা করছি।’
বাপ্পিঃ ‘দোস্ত এনে দে না।’
পরদিন বিকালে শ্যামল লাভনীর নস্বর নিয়ে হাজির।
বাপ্পিকে বললো. ‘এই নম্বরে লাভনীর সাথে কথা বল।’
বাপ্পি জিজ্ঞাসা করলো, ‘লাভনীর নিজের নম্বর নাকি কল করে রিকোয়েস্ট করতে হবে ?’
শ্যামল বললো, ‘কল দিয়ে দেখনা।’
বাপ্পি কল দিলে অপর প্রান্ত থেকে ভেসে আসলো ‘হ্যালো, কে বলছেন ?’
বাপ্পিঃ ‘আপনি কে বলছেন ?’
আপর প্রান্ত থেকে, ‘আপনি কে বলছেন আগে বলুন ? কল দিয়েছেন আপনি ?’
বাপ্পিঃ ‘আমি লাভনীকে চাচ্ছি।’
‘আমি লাভনী বলছি।’
বপ্পি: ‘আমি বাপ্পি বলছি।’
লাভনী ঃ ‘ও বাপ্পি ভাই ! কেমন আছেন ? আমার নম্বর পেলেন কিভাবে ?’
বাপ্পিঃ‘খোঁজার মত খুঁজলে বিধাতাকেও পাওয়া যায়। সেক্ষেত্রে তোমার নম্বর পাওয়াটা কি জটিল কোন ব্যাপার ?’
লাভনীঃ ‘তা বুঝলাম কিন্তু আসলে কিভাবে পেলেন নম্বরটা ?’
বাপ্পিঃ ‘পেয়েছি একভাবে। এখন শোন, তোমার কাছে যে জন্য কল করা। আমাদের বিয়ে নিয়ে কথা-বার্তা চলছে তা জানো? আমি তোমার কাছে জানতে চাচ্ছি, তোমার মতামত কি ?’
লাভনীঃ ‘বাবা-মা যেখানে ভাল মনে করে। আমার কোন ভিন্ন মত নাই।’
বাপ্পিঃ ‘আলহামদুল্লিাহ, তোমার কথায় স্বস্তি পেলাম। এখন আমি বাবা-মার কাছে জোড়ালো মত দিতে পারবো।’
সেদিনই বাপ্পি তার বাবা-মাকে বললো, ‘আমি বিযের ব্যাপারে তোমাদের সাথে কথা বলতে চাই।’
তার মা বললো, ‘বল, কি বলবি ?’
বাপ্পি: ‘লাভনীকে বিয়ে করতে আমার মত আছে। তোমরা যথা সম্ভব শিঘ্রই এই বিয়ের আয়োজন করো।’
আগের প্রশ্নের উত্তর: পাকিস্তানের ওয়াশিম আকরাম , ১২ টি।
প্রশ্নঃ একদিনের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরী করেন কে ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





