৪০
মফিজ তাহের চৌধুরীর সাথে চীনে গেল। চীনের বেইজিং শহরে পাঁচদিন ঘুরে বেড়ালো। চীনারা পরিশ্রমী জাতি। তাঁদের কাজ দেখে অনুপ্রাণিত হলো। চীনারা পরিবেশগত কারণে একটু খাটো। তবে মাঝে মধ্যে লম্বা প্রকৃতির মানুষও দেখা যায়। চীনা অভিনেতা জেকি চেন ও জেট লীর অনেক সিনেমা দেখা মফিজের। তার সবচেয়ে প্রিয় সিনেমাগুলো জেকি চেন ও জেট লীর।
চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ( ভূমির দিক থেকে) । দেশটির আয়তন ৯.৬ মিলিয়ন স্কায়ার কিলোমিটার বা ৩.৭ মিলিয়ন স্কায়ার মাইল। লোকসংখ্যা ১.৩ বিলিয়ন। চীনের সবচেয়ে বড় শহরেরর নাম সাংহাই
( ঝযধহমযধর)। চঁৎপযধংরহম ঢ়ড়বিৎ ঢ়ধৎঃু হিসেবে চীনের অর্থনীতির অবস্থান বিশ্বে দ্বিতীয়। চীনের রাজধানী বেইজিং এসে শহরের সৌন্দর্য দেখে বেশ মুগ্ধ হয় মফিজ।
তাহের চৌধুরী এখানকার অনেককিছুই চিনে। বিভিন্ন মার্কেটে তাকে নিয়ে যাচ্ছে। পছন্দমত মালের ওয়াডার দিচ্ছে। সাতদিন চীনে থেকে মালামাল কিনে দেশে ফিরলো তারা।
প্রথম পর্বের চালান ভালোভাবেই বিক্রি হলো। তাহের চৌধুরী বিক্রির ব্যাপারে মফিজকে বেশ সহায়তা করে। বিসিএস কম্পিউটার মার্কেটে দোকান মালিকের সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে মফিজ। কিছু দোকানদার বললো, ‘মালের অর্ধেক দাম এখন পাবে আর অর্ধেক বিক্রি করে।’ এখানকার ব্যবসা এরকমই। দোকানের পজিশন নিতে পারলে বাকী-নগদ মিলিয়ে অনেক মাল তোলা যায় দোকানে। তারপর মাল বিক্রি করে আস্তে আস্তে অল্প অল্প করে টাকা পরিশোধ। দূর্বল পার্টি পেলে টাকা মেরে দেওয়।
মফিজ মিয়া এ লাইনে নতুন। লাইন মত কাজ করতে না পারলে ব্যবসা ধরতে পারবে না। মালও বিক্রি হবে না। চৌধুরীর পরামর্শে কয়েক দোকানে বাকীতে মাল দিল ।
জরিনা সবসময়ই মূল্যবান পরামর্শ দেয় কিভাবে ব্যবসাটাকে সামনে এগিয়ে নেওয়া। চীন থেকে কয়েক চালান মাল এনে মফিজ বুঝে গেলো কিভাবে এই লাইনে ব্যবসা করতে হয়। যে অনুপাতে উপার্জন, স অনুপাতে কৃপন হচ্ছে সে। ব্যবসাহীরা যা উপার্জন করে তার বড় একটা অংশ আবার ইনভেস্ট করে বেশী উপার্জনের আশায় ।
আগের প্রশ্নের উত্তর: ১৫ জুন , ১৯৯৭।
প্রশ্নঃ বিশ্বে সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামের নাম কি ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





