somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মফিজ ক্যানভ্যাসার- ৪১

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪১
ময়না বিবি আর্থিক কষ্টে আছে। মফিজ মিয়া তার খোঁজ খবর রাখে না। আতাহার আলীর উপার্জন কমে গেছে। মানুষ এখন বাতের মলম কিনতে চায় না। সেক্সের পাওয়ার বাড়ানো সালসাও কিনতে চায় না। ক্যানভাসিং ব্যবসায় নতুনত্ব আনতে পারছে না আতাহার আলী। শ্বশুড়+ওস্তাদ মফিজ মিয়া আগের মত তাকে মূল্যায়ন করছে না।
টুনির ফুটফুটে এক বাচ্চা হয়েছে। তার বাচ্চার জন্য আতাহার আলীকে এটা ওটা কিনতে বলে। আতাহার আলীর কাছে টাকা নাই তাই কিনতে পারে না।
মফিজ মিয়ার সাথে এখন সাক্ষাৎ পাওয়া কঠিন। সারাক্ষণ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে । ময়না বিবি ও আতাহার আলী আসছে মফিজ মিয়ার সাথে দেখা করতে। এতদিন ময়না বিবি টাকা-পয়সার ব্যাপারে মফিজ মিয়াকে কিছু বলে নাই কিন্তু এবার অবশ্যই কিছু বলতে হবে। মানুষের টাকা-পয়সা হলে কমন সেন্স কমে যায়। এই সাত সকালে ময়না বিবিকে দেখে জরিনা একটু শংকিত হলো।
ময়না বিবি, টুনি ও আতাহার আলী ঘরে গিয়ে বসলো।
ময়না বিবি জরিনাকে জিজ্ঞাসা করলো, ‘ বিপুর বাবা কোথায় ?’ জরিনার বাচ্চার নাম বিপু।
জরিনা: ‘সেতো চিত হয়ে ঘুমাচ্ছে। ইদানিং নয়টার আগে ঘুম ভাঙ্গে না, সারা রাত নাক ডাকাতো আছেই।’
ময়না বিবি: ‘ইদানিং আমাদেরও খোঁজ-খবর রাখে না। মরে গেলাম নাকি বেঁচে আছি এইটুকু খোঁজ-খবর রাখা উচিত।’
এ কথা শুনে জরিনা বললো, ‘ইদানিং ব্যবসা-বাণিজ্য নিয়ে বেশ ব্যস্ত। কোন দিকে খেয়াল দেওয়ার সময় পায় না। আপা আসেন সকালে খিচুরী রান্না করেছি একসাথে বসে খাই।’
ময়না বিবি: ‘ওনি নাকি নয়টার আগে ঘুম থেকে উঠে না তাহলে কিভাবে একসাথে বসে খাব ?
জরিনা: ‘আমরা খেতে খেতে উঠে যাবে।’
আতাহার আলী চুপ করে বসে আছে । টুনি তার ছোট মাকে কেমন আছো বলে আর কথা বলার সুযোগ পায় নাই। জরিনা একটু বাচাল টাইপের মানুষ। সুযোগ পাইলে বেশী কথা বলে।
জরিনার আলিশান বাড়ি। দামি দামি আসবাবপত্র। খঊউ টিভি স্কিন, ফ্রিজ, মোজাইক করা ফ্লোর, সোফা সেট, সুন্দর ডাইনিং রুম, ল্যাপটপ আরো অনেক কিছু। ময়না বিবি অনেকদিন পরে আসলো এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে।
মফিজ মিয়া ঘুম থেকে জেগে তাদের দেখে বড় বড় চোখ করে তাকিয়ে যেন আশ্চর্য কিছু দেখছে। আতাহার আলী সালাম দিল। টুনি তার বাবাকে জড়িয়ে ধরলো।
ময়না বিবি বললো: ‘কেমন আছ ?’
মফিজ: ‘ভালো আছি, তোমরা কেমন আছো ?’
ময়না: ‘আমরা কেমন আছি তা দেখার এই দুনিয়ায় কে আছে আল্লাহ ছাড়া। ’
মফিজ মিয়া দাঁত ব্রাশ করতে করতে বাহিরে চলে যাচ্ছে।
ময়না তার পিছু পিছু গিয়ে বললো, ‘তুমি আমাদের কোন খোঁজ খবর রাখো না কেন ?’
মফিজ: ‘তোমরাতো ভালই আছো । তোমাদের আবার কি খোঁজ খবর রাখবো ?’
ময়না:‘শুনলাম তুমি নাকি এখন বড় ব্যবসাহী। কই! আমাদের প্রতি মাসে যে কয়টা টাকা দেওয়ার কথা তাতো দিচেছা না। আমরা কিভাবে চলি তারও কোন খোঁজ খবর নাই।’
মফিজ মিয়া: ‘আমার আসলে এসব দেখার পর্যাপ্ত সময় নাই।’
ময়না:‘এখনতো আপনি বড় ব্যবসাহী । আমাদের মত নগণ্য লোকদের দিকে ফিরে তাকানোর সময় আপনার থাকবে কেন ? টাকা-পয়সা হলে নাকি মানুষের প্রেম-ভালোবাসা কমে যায়। একসময় এ কথা বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করতে হয়।’
মফিজ: ‘তুমি আমাকে ভুল বুঝ না। ব্যবসা কাজে আসলেই সময় করে উঠতে পারি না।’
আতাহার আলী বললো, ‘ওস্তাদ আপনার মনটা এখন আর আগের মত নাই। আপনার দেখা পাওয়া এখন ভাগ্যের ব্যাপার।’
মফিজ ঃ ‘আতাহার আলী, ভাল কিছু পেতে হলে তার পিছনে সময় দিতে হয়। আমি আগের মত সময় পাই না। ব্যবসা সামলাতে হয় তাই সব দিক খেয়াল রাখতে পারি না। বিষয়টা তোমাদের বুঝতে হবে। যা লাগবে সামনে থেকে তার বিবরণ দিয়ে টাকা নিয়ে যাবে। এখনই আমার বের হতে হবে, অনেক কাজ পড়ে আছে। তোমাদের সাথে পরে কথা হবে। এখানে পাঁচ হাজার টাকা আছে রেখে দাও। টুনি মা আমার ভালো থাকো।’ নাতির হাতে পাঁচশ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে মফিজ মিয়া বের হয়ে গেল।

আগের প্রশ্নের উত্তর: ব্রাজিলের মারকানা স্টেডিয়াম। ( প্রায় ২ লক্ষ আসন বিশিষ্ট )
প্রশ্নঃ ফিফা কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×