৪২
মফিজ মিয়া বেশ টাকা কামাচ্ছে। তাহের চৌধুরীর সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হাই সোসাইটিতে মিলা-মিশতে প্রচুর অর্থ ব্যয় করছে। পাজারো গাড়ি কিনেছে। দশ তলা বাড়ি করছে, যার পাঁচ তলা পর্যন্ত কম্প্লিট।
একদিন চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছে মফিজ মিয়া। দোকানদার মোখলেস তাকে উদ্দেশ্য করে বললো, ‘মফিজ ভাই এককাপ চা খেয়ে যাও।
মফিজ: ‘সময় নাই।’
আক্কাস : ‘মফিজ ভাই এই দোকানে আগে কত বসতা আর এখন এককাপ চা খাওয়ার সময় নাই!’
এ কথা শুনে মফিজ দোকানের কাছে আসলো।
মফিজ : ‘শোন আক্কাস, আগের মত বসে থাকার সময় নাই। ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে হয়। সঠিক সময়ে সঠিক কাজ না করলে কিছুই ঠিক থাকে না।’
আক্কাস : ‘ভাই, আমাদের কোন কাজে লাগাও না। এভাবে বসে বসে কত কাল কাটাবো?’
আক্কাসের মত দুষ্ট প্রকৃতির মানুষের সাথে বেশী কথা না বলাই ভালো। এরা মানুষের ক্ষতি করার মওকায় থাকে। দোকানদার মফিজ মিয়ার জন্য ভালো করে এককাপ চা বানালো। বসার স্থানটা ভালো করে মুছে দিলো। টাকা হলে মানুষের কদর বেড়ে যায়।
আগের প্রশ্নের উত্তর: ফ্রান্সের প্যারিসে।
প্রশ্নঃ আদর্শ ফুটবলের ওজন কত ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




