৪৩
মফিজ মিয়ার আগের মত মনে সুখ নাই। যে সময় ক্যানভাসিং করে সংসার চালাত সেই সময় অভাব থাকলেও সুখ ছিল। এখন যে কোন ডিমান্ড অনায়েসেই পুরণ হয়ে যায়। এক সময় তার কাছে ময়না, টুনি কিছু চাইলে সহজে তা পূরণ করতে পারতো না। যে সময় পূরণ করতে পারতো মনে বেশ তৃপ্তি পেতো।
আগে দু’টাকা কোথায় লস দিলে মন খারাপ হতো। এক টাকা খরচ করতো খুব চিন্তা করে আর এখন শেয়ার বাজারেই লস দিলো পঞ্চাশ লক্ষ টাকা। ব্যবসা করতে গেলে এ রকম লাভ লোকসান আছেই। এ নিয়ে বেশী চিন্তা করে লাভ কি ? দু দন্ড মন খুলে বৌর সাথে কথা বলার সময় নাই। কেবল সারাক্ষণ চিন্তা কিভাবে আরো বেশী অর্থ উপার্জন করা যায়।
তাহের চেীধুরী সাথে মাঝে মধ্যে অনেক দামী অনুষ্ঠানে যেতে হয়। ঢাকাতে হাজারও প্রোপার্টিজ কোম্পানি। তাদের লক্ষ্য টাকা-পয়সা ওয়ালাদের বাহারী কার্ডের মাধ্যমে দাওয়াত করে মেজবান অনুষ্ঠানে উন্নত মানের খাওয়া-দাওয়া পরিবেশন করা। এ ধরনের অনুষ্ঠানে যেয়ে অনেকেই তাদের প্রজেক্ট সম্পর্কে জানে এবং ফ্লাট ও প্লোটের বুকিং দেয়।
বাতের মলম, সালসা, পাথরের আংটি আসলে বেজাল মাল। এসব ছেড়ে নতুন ব্যবসায় আসাটা ঠিক হয়েছে কিন্তু এখন কাজের চাপ বেশী। বাংলাদেশের অধিকাংশ ক্যানভাসার মানুষ ঠকায়। লেকচার দিয়ে বেজাল মাল বিক্রি করে। রাস্তার আশে-পাশের খোলা মার্কেটের ভেজাল খেয়ে অনেকে মারাতœক রোগে আক্রান্ত হয়।
মানুষের আসল সুখ মনে। কেউ যদি মনে করে আমার যা আছে তা নিয়ে আমি সুখী। তবেই সে প্রকৃত সুখী। যা আছে তা নিয়ে সুখী হওয়ার মানুষ দুনিয়াতে খুব কম আছে। আমার যা আছে তা নিয়েই আমি সন্তুষ্ট । আর এটাই আমার সুখ।
ময়না বিবি আমাকে খুব ভালোবাসে কিন্তু আগের মত তার সাথে আমার দেখা হয় না। আমার দুংখের দিনগুলোতে ময়না বিবি সংসারটাকে আঁকড়ে ধরে রেখেছিল। যা বাজার করে আনতাম সুন্দর করে রান্না করে সামনে হাজির করতো। যেদিন ভাল খাবারের আয়োজন থাকতো সেদিন ভাত বেশী লাগতো। এখন কিছু খেতে মন চাইলে ফ্রিজ থেকে খেয়ে নেই। দু’তিন দিনের খাবার একসাথে রান্না করে রেখে দেয় ফ্রিজে। এখনকার খাওয়ার তৃপ্তি কম। মানুষ যত পায় তত চায়। আমার অজান্তে আমার মধ্যে পাওয়ার প্রবণতা বেড়ে গেছে আর মানসিক শান্তি কমে গেছে। জানি না এ ধরনের চিন্তা কি কেবল আমিই করি নাকি সবাই করে।
বাংলাদেশের রাজনীতিবিদরা যত পায় তত চায়। দূর্ণীতি করে এ দেশটাকে কিনে ফেলতে পারলে তারা তাও করতো। সামনে বড় বড় কথা পিছনে উল্টোটা। মাঝে মধ্যে চিন্তা করি আমিও কি তাদের দলে চলে যাচ্ছি ?
ভেজালে দেশটা ভরে গেছে। কিসে নাই ভেজাল ? এদেশের বিষেও ভেজাল আছে। কীটনাশক দিয়ে খেতের পোকা মরে না। কেউ যদি দোকানের বিষ খেয়ে না মরে আশ্চর্য হওয়ার কিছু নাই। অসৎ ব্যবসাহীরা রমজানে খেজুর পাকায় মুরগীর বিষ্টায়! ফল পাকায় বিষ সমতুল্য মেডিসিন দিয়ে। ভেজাল থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, মানুষের নৈতিকতার উন্নতি। ভেজালের ক্যানভাসিং থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি এটাই আমার পরম শান্তি।
আগের প্রশ্নের উত্তর: ১৪-১৬ আউন্স।
প্রশ্নঃ প্রথম বিশ্বকাপ ফুটবল কবে, কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




