৪৪
সরকার কয়েকদিন পর পরই ঢাকাতে ফুটপাতের দোকানগুলো উঠিয়ে দেয়। কিছুদিন ঠিক থাকে আবার আগের অবস্থা। ফুটপাতে যারা ব্যবসা করে তাদের জন্য সরকারের উচিত পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ করা। ঢাকার প্রত্যেক এলাকায় এদের জন্য নির্দিষ্ট জায়গা করে দিলে সমস্যার স্থায়ী সমাধান হয়। ঢাকার কিছু এলাকায় ফুটপাতের দোকানের জন্য ঠিকমত চলা-ফেরাও করা যায় না। হাতেম আলী ক্যানভাসার ঠিক আগের জায়গাতেই আছে।
মফিজ: ‘কি ওস্তাদ দিন-কাল কেমন যাচ্ছে ?’
হাতেম আলী বললো, ‘আল্লাহ কোন রকম চালাচ্ছে । শুনলাম তুমি ক্যানভাসিং ছেড়ে অন্য ব্যবসা ধরেছো ?’
মফিজ: ‘ওস্তাদ, কত আর ভালো লাগে। ধান্ধার ব্যবসা ছেড়ে চায়না থেকে যন্ত্রপাতি এনে এদেশে বিক্রি করছি।’
হাতেম আলী: ‘তোমার টাকা হয়েছে চায়না থেকে মাল এনে বিক্রি করো। আমারতো সেই অবস্থা নাই নচেৎ আমারও ভালো লাগে না এই ব্যবসা। পেটতো চালাতে হবে। শিক্ষিত হতে পারি নাই তাই ভালো কিছু করতেও পারি না। আল্লাহ আমার কপালে এই ব্যবসাই লিখে রাখছে।’
মফিজ: ‘ওস্তাদ এদেশে শিক্ষিত হয়েও অনেকে জীবিকা নির্বাহ করতে পারে না। এক শ্রেণীর শিক্ষিত মানুষ ছেছরামী করে খায়। সেটাকেই ক্রেডিট মনে করে। আবার অনেক অশিক্ষিত সৎপথে অর্থ উপার্জন করে খায়।’
এ কথা শুনে হাতেম আলী বললো, ‘নিজের কথা চিন্তা করে কুল পাই না। দেশের কথা চিন্তা করবো কিভাবে ? তোমরা এসব নিয়ে ভাবতে পারো। আমাদের কি সেই সুযোগ আছে ?’
মফিজ: ‘ওস্তাদ আমাকে সত্য করে বলো, তোমার ঔষধে ভেজাল আছে ?’
হাতেম: ‘আরে ব্যাটা, বাংলাদেশটাইতো ভেজালে ভরা। আমার ঔষধে ভেজাল থাকবে না কেন ?’
মফিজ: ‘ওস্তাদ, মানুষ ঠকানোর ব্যবসা ছেড়ে দাও। এদেশে কিছু কিছু এমএলএম ব্যবসা আছে যারা মানুষের কাছে বড় বড় মিথ্যা স্বপ্ন বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে। তিলকে তাল বানিয়ে অনেক ক্যনভাসার ভেজাল জিনিস বিক্রি করে মানুষ ঠকাচ্ছে। এগুলো কোনটাই ঠিক না। এর চেয়ে অন্য কাজ করে খাওয়া ভালো। ’
হাতেম: ‘আরে ব্যাটা, এদেশে মানুষ ঠকানো সহজ। আমি না ঠকালে আরো দশজনে ঠকাবে। মাঝখানে আমার রুজিটা বন্ধ হবে। সৎ কথা আমার কাছে না বলে অন্য জায়গায় গিয়ে বল।’
আগের প্রশ্নের উত্তর: ১৯৩০ সালে, উরুগুয়ে।
প্রশ্নঃ আদর্শ ক্রিকেট বলের ওজন কত ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




