somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্লাইং সসার ও এলিয়েন (পর্ব-২)

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২
রানা সকালে লঞ্চ থেকে নেমেই দেখে সাকিব ও আরিফ লঞ্চ ঘাট দাড়িয়ে। রানা আজ বাড়িতে আসবে তা ওরা কেউ জানে না।
সাকিব: দোস্ত কেমন আছিস?
রানা: ভাল। তোরা কেমন?
আরিফ: ভাল। তবে একটা ঝামেলায় আছি।
রানা: কি ধরনের ঝামেলা?
সাকিব: আরিফ, ব্যাপারটা নিয়ে সাকিবের সাথে পরে কথা বলি। সবে মাত্র লঞ্চ থেকে নামলো। অনেক ক্লান্ত ও। আগে একটু রেস্ট নিতে দে।
রানা: আরে আমি ক্লান্ত না। সারা রাত ঠিকমত ঘুমিয়েছি। মাঝে মধ্যে তেলাপোকা ডির্স্টাব করেছে, এই আর কি। এখন বল কি হয়েছে?
আরিফ: সাকিব নাকি এখানে কি এক আশ্চর্য বস্তু দেখে ভয় পেয়েছে।
রানা: কি বলিস! আমি একদিন সাকিবকে বলেছি, আমাদের রান্তার মাথার নদীর তীরে অনেকই নাকি আশ্চর্যজনক অনেক কিছু দেখছে। কেউ বলছে এরা ভিন গ্রহের প্রাণী। কেউ কেউ আবার বলছে এগুলো জ্বিন-পরী অথবা ভূত। কোনটা যে সঠিক বুঝতে পারছি না। তাই তোরা এত সকালে এখানে ?
সাকিব: ‘আমরা প্রতিদিনই এখানে আসি। নামায পড়ে এক দৌড়ে রাস্তার মাথায় । তুই যে আজ বাড়ি আসবি তাতো আমাদের জানাস নাই।’
রানা: ‘এটা তোদের জন্য চমক। আমাদের লাইনের লঞ্চগুলোর খুব খারাপ। কেবিনে সারারাত তেলাপোকার কামড়। লঞ্চ মালিকের কেবল চিন্তা যাত্রীদের উঠিয়ে ভাড়া হাতিয়ে নেওয়া। তা না হলে কেবিনের এই অবস্থা হবে কেন?
রানা এস্ট্রোলজির (Astrology) ছাত্র । আমেরিকানদের মত UFO নিয়ে বেশ আগ্রহ তার।বিশ্ববিদ্যালয়ে অনেকের সাথে মাঝে মধ্যে আলাপ হয় ফ্লাইং সসার ও এলিয়েন নিয়ে। অনেকের কাছে অনেক ঘটনার কথা শুনে। কিন্তু সবাই বলে, ‘অল্প সময়ের জন্য চাতকির মত দ্রুতবেগসম্পন্ন একটা কিছু সামনে দিয়ে চলে যেতে দেখেছি। এ বেশি কিছু না। আগেও দু’ একবার এ রকম দেখেছি। ইত্যাদি ইত্যাদি।’
সাকিব ও আরিফ নদীর পাড়ের বিষয়টা নিয়ে রানার সাথে আলোচনা করলো।
রানা বললো, ‘আমি এক মাসের গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি। এই একমাসে তোরা এখানে যা দেখেছিস তার রহস্য উৎঘাটন করার চেষ্টা করবো।’
সাকিব বললো, ‘আমাদের সাথে ক্যামেরা থাকতে হবে। হঠাৎ কিছু ঘটলে তা ভিডিও হয়ে যাবে।’
রানার মামা জাপান থেকে প্যানাসনিক এসএলআরের একটা ক্যামেরা পাঠিয়েছে। সেটা এখানে কাজে লাগানো যাবে। তারা বিকাল ৪ টায় রওয়ানা হলো ঘটনাস্থলে।
আরিফ বললো, ‘সাকিব সেদিন যেখানে উজ্জ্বল আলোর আভা দেখেছিলে তার আশে-পাশের কোন লোকেশনে আমাদের যেতে হবে। কারণ এক জায়গায় একই ধরনের ঘটনা কম ঘটে।’
বিকাল পাঁচটা থেকে ক্যামেরা অন করে বসে আছে। তাদের যা প্রত্যাশা তার কিছুরই দেখা পাচ্ছে না। রাত আটটা। আকাশটা খুবই পরিস্কার। পূর্ণচাঁদ এখনও উঠে নাই তবে তারায় তারায় আঁকাশ ছাওয়া। একটু উঁচুতে বসে আছে তিনজন। মশার কামড় খাচ্ছে। ঘাসে পা চুলকাচ্ছে।
আরিফের জিঞ্জাসা, ‘আচ্ছা এখানে ভিনগ্রহের প্রাণীরা কি কারনে আসতে পারে?’
সাকিব হেসে দিয়ে বললো, ‘নদীর ইলিশ মাছ খাওয়ার জন্য।’
মাসকাটা নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে যা বিদেশ পর্যন্ত চালান হয়।
রানা: ‘ঠিক বলেছিস। জেলেরা নাকি ইদানিং ইলিশ মাছ কম পাচ্ছে। আমার মনে হয় এলিয়েনরা এখান থেকে প্রচুর ইলিশ ধরে নিচ্ছে।’
রাত ১০ ট বাজে এখনও তারা বসে আছে কিছু দেখা পাওয়ার আশায়।
আরিফ বললো, ‘আজকে আর কিছুই দেখা পাওয়া যাবে না। অনেক রাত হয়েছে। চল, উঠি। আগামী কাল আবার আসবো।
রানা বললো, ‘তুই কি বাড়িতে বৌ রেখে এসেছিস? যাওয়ার জন্য এত তাড়া কেন?
সাকিব: ‘শুনলাম তুই নাকি লিপিকে খুব ভালোবাসিস। ওর দেখা পেলেই পিছে পিছে ঘুরিস কিন্তু তোকে পাত্তা দেয় না।’
আরিফঃ ‘কে বলেছে এসব কথা? আমি ঘুরি লিপির পিছে! লিপি আমার সাথে সম্পর্ক করার জন্য কি না করছে। কখনও ওকে পাত্তা দেই না। ও আমাকে পাত্তা না দেয়ার কি আছে!
রানা ফিস ফিস করে বললো, ‘আকাশের দিকে তাকা । ছোট্র একটা থালার মত কি যেন ভেসে আসছে। সাকিব ও আরিফ তাকালো। থালাটা মূহূর্তের মধ্যে বড় হয়ে গেল। পানির কাছাকাছি এসে কোথায় যেন হারিয়ে গেল। সাকিব মুহূর্তটুকু ভিডিও করে রাখলো। পাঁচ মিনিট পরে হঠাৎ আবার তাদের মাথার উপড় দিয়ে খুব দ্রুত বেগে বিশাল একটা চাতকির মত উজ্জ্বল আলোর ফ্লাশ দিয়ে আঁকাশের দিকে চলে গেল। সাকিব এইক্ষণটাও ভিডিও করতে ভুল করলো না। সাড়ে এগারোটার দিকে তারা সেখান থেকে চলে আসলো।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×