somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খন্ড অধ্যায়

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[নাঈম]
-------
পকেট থেকে ৯ এম,এম টা বের করে একটু দেখলো নাঈম ।অন্যদিন অপারেশনের সময় নিলয় পাশে থাকে,আজ সে আসবে না।ছেলেটার নীতি ভালো পকেটের টাকা ফুরিয়ে গেলেই আসে।টাকা থাকলে হাজার বলেও নামানো যায় না।অবশ্য আজকের অপারেশনে নিলয় থাকলে সুবিধে হতো ,আর একটা আর্মস বাড়তো। এই লাইনে নিলয় খুব অভিজ্ঞ নাঈমের চেয়ে আগে নেমেছে সে। তাছাড়া তার কব্জির কারিগরি ক্ষমতা অনেক বেশি। কিছুদিন কারাতে ক্লাবে প্রশিক্ষন নিয়েছে বলে শোনা যায়। পিস্তলটা আবার পকেটে রেখে বের হয়ে যায় নাঈম।
[জয়নাল]
------------
পায়ে পা টিপে হাটছে জয়নাল। অদ্ভুত এই শহরে রাস্তা-ঘাটের সাথে সাথে মানুষগুলোও কি অদ্ভুত তা ভেবে কূল পায় না সে । কূল না পাওয়ার কারনে তার ভাসা বন্ধ হয় না । আমায় ভাসাইলিরে ……..গানে টান দেয় জয়নাল । দাদা-দাদির কাছে বড় হওয়া এই জয়নাল অনেক চেষ্টা করেও গানটাকে বাগে আনতে পারে নি । দাদি বলতো ‘আমার জয়নালের গলা ভালো ,গানের টানে দেখবা পরী নামাইবো ’। দাদা ধমকের সুরে বলতেন গান বাজনা হারাম,দাদি চুপসে যেতেন অনেকদিন রেখে দেয়া কমলার মতো। আজ মনে হচ্ছে দাদাই তার জন্য কাল ছিল নাহলে দু-একটা পরী নামানো কোন ব্যাপার ছিল না। তবে একবার একটা জিনের সাথে সাক্ষাত হয়েছিল জয়নালের, এখন বুঝতে পারছে যে সে কি ভুল করেছে,ওই দিন মুখ ফুটে বললেই হতো। দাদার ঘার থেকে দোষ তুলে নেয় জয়নাল। এই জয়নালের বাবা মারা যায় কালা বাহীনির হাতে।লোকে বলে জয়নালের বাবাও ওই বাহীনির সদস্য ছিল,না হলে মরার প্রশ্ন আসে না।এই রহস্যটার শেষ খুজতে গিয়েই জয়নাল ফেসেছিল। যাক এসব পুরনো কথা কেন যে মনে আসছে ভাবতে ভাবতে টঙ দোকান থেকে একটা মিস্টি পান মুখে পুরে দেয় সে। বামের রাস্তা ধরে এগুতে হবে।রাত বাড়ছে অন্ধকার অাজকাল একটু বেশিই তবু অন্ধকারই তার ভালো লাগে।অনেকখানি পথ হয়ে গেল মাথাটার ঝিমানো ভাবের কারন সে বুঝতে পেরেছে,পানে নিশ্চয়ই কিছু মেশানো ছিল।চোখ অস্পষ্ট থেকে অস্পষ্ট হতে লাগলো। অস্পষ্ট চোখেই সামনে তাকালো জয়নাল, দেখলো সাত-আটজনের ছায়া মূর্তি।
[নাঈম]
-------
নাঈম নিলয়ের বাসায় বসে আছে। নিলয়ের বউ চুমকি পেয়াজ ও সরিষার তেল মেশানো মুড়ী দিয়ে গেছে কিছুক্ষন হলো বন্ধুত্বটা মনে হয় পাকা হতে যাচ্ছে । চুমকিটাকে দেখে তারও বিয়ের সাধ জেগেছে,এবার আর দেরি করবে না সে।নিলয়ের ছেলে তন্ময় এসে রিমোটে চাপ দিতেই টিভি স্ক্রীনে ভেসে উঠলো"রাজধানীতে খুন,বাগেরহাটের স্মরনখোলার জয়নাল বাহীনির প্রধান ওরফে “মটু জয়নাল বন্দুক যুদ্ধে নিহত”। নিলয় নাঈমের দিকে একবার ফিরে আবার মুড়ী খেতে শুরু করল ৷

বি:দ্র:: বানানের প্রতি খেয়াল না দিয়ে লেখা,অধমকে শুধরানোর চেষ্টা করবেন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×