অতঃপর আরো একবার বাঙ্গালী দ্বিধায় পড়িল,দুঃখিত বাংলাদেশিরা দ্বিধায় পড়িল ৷ ঠিক যেদিন নতুন বইয়ের পাতা উল্টে দেখলাম লেখা "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম" রক্ত টগবগ করতে থাকা তখন আমার সামনেই মনে হচ্ছিল বঙ্গবন্ধু বসে আছেন ৷ ঠিক পরের বছর যখন এক ক্লাশ বড় হই,এক গ্লাস মেধা বাড়ে তখন নতুন বইয়ে দেখি নতুন ছবি,মেজর জিয়াই নাকি স্বাধীনতার ঘোষক,,টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া ৷ যাক যখন মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করে বললেন "আমি আপনাদের জন্য একটা তথ্য নিয়ে এসেছি,যে বাংলাদেশের হয়ে এভারেস্ট জয়ী ১ম ব্যাক্তি মুসা ইব্রাহীম,তখন গুরুত্বপুর্ন এই তথ্য মুখস্ত করলাম কারন পরিক্ষায় আসতে পারে ৷ কিছুদিন পরে আবার দেখিলাম মুহিত সাহেবই নাকি ১ম এভারেস্ট বিজয়ি,কত জল্পনা কল্পনা হলো ৷ ছোটবেলায় বইয়ের কোন এক ফাকে পড়েছিলাম ৬ই ডিসেম্বর ভুটান বাংলাদেশকে ১ম স্মীকৃতি দেন কিন্তু সাধারন জ্ঞানের বইয়ের চাপে কেন জানি এটা ভারত হয়ে যায় অবশ্য আমি জানি না বোর্ড বইয়ে এখন কি লিখা আছে ৷ এখন কে প্রথম কে ২য় এই রহস্যের সংস্কৃতি চালু থাকলে মনে হয় রহস্যজনক মানুষরাই উপকৃত হবেন ৷ আমার আর রহস্য ভালো লাগে না ৷রহস্য ভালো লাগে না বিধায় রহস্য পত্রিকা পড়া বাদ দিলাম ৷ এখন আমার আকুল আবেদন ২০১৫ এর ৬ই ডিসেম্বর যেন মোদি ভাইজান একটু আসেন ৷ ঢাকায় এসে যেন একটু হাসেন দেখি আবার কোন ইতিহাস বদলায় কি না!
প্রথম কে?
শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
স্পর্শে_ _ _ _ _
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন
মরীচকাি ও নক্ষত্র
মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন
বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন
নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।