সকালে খবরের কাগজ পড়ছিলাম ৷ প্রথম পৃষ্ঠা শেষ করে ২য় পৃষ্ঠায় চোখ বুলাতেই পহেলা বৈশাখের কেলেঙ্কারির খবরটা চোখে পড়লো ৷ আবার ১ম পৃষ্ঠায় ফিরে গেলাম খবরটার জন্য ৷ খবরটা প্রথম পৃষ্ঠায় ছোট বক্স আকারে দেয়া যেটা আমার চোখকে ফাকি দিয়ে বসেছিল ৷ জাতীর কলঙ্ক জাতীয় কীটগুলো আমাদের খাবারেই বড় হয়েছে লালিত পালিত হয়েছে ভেবে আমারো লজ্জাবোধ হলো ৷ ভেতরের পাতার খবরকে প্রথম পাতার ছোট বক্স খবর ঢাকতে পারে না,অনায়াসেই চোখে পড়ে ৷ তাই ঢাকার এই ঘটনা অনেকে রটনাও বলে পার পেতে পারেন, কিংবা অনেকে রাজনীতি খুজেন ,আর অভিযুক্তরা গায়ে বাতাস লাগিয়ে বেড়ান ৷ বিবিসির খবরে শুনলাম পশ্চিম বঙ্গে আমাদের মতো এত উৎসবের মাধ্যমে নববর্ষ পালন করা হয় না তবে ওখানে দিনে দিনে আগ্রহ বাড়ছে ৷ জানি না যদি ওরা এসব শুনে তাহলে ওদের নববর্ষ পালনে কোন শংকা তৈরি হবে কি না ৷ তবে আমাদের সম্পর্কে যে ইতিবাচক ধারনা তৈরি হবে না এটাতো বলা যায় ৷ অনলাইনে কিছু সম্প্রদায় তৈরি হয়েছে যারা ১মে বৈশাখেরই বিপক্ষে ছিল,বেদাত বলে চিল্লাচিল্লি করছিল ওরা পেল নতুন হাতিয়ার ৷ বিজাতীয় সংস্কৃতিকে দোষ দিয়ে ওরা লিখলো মেয়েদের পর্দা নিয়ে ৷ হাদিস কোরআন থেকে আনা হলো বিভিন্ন ব্যাখ্যা ৷ লাইক কমেন্ট শেয়ারে পুলকিত হলো এক একটা আইডি ৷ যারা যৌন কেলেঙ্কারির সাথে জড়িত তাদের আড়াল করে ফেলা হলো ৷ ওদিকে কিছু প্রগতিশীল ছাত্ররা যখন ঐ নর পিশাচদের পুলিশের হাতে তুলে দিল পুলিশও তাদের আড়াল করলো ৷ একটা কথা মনে পড়লো "এক বড় ভাই বিশ্ববিদ্যালয়ের হলে মারামারি করে বাড়ি ফিরলেন,পত্রিকায় ওনার নামসহ খবর বেরোয় ৷ ওনার বাবা-মা ওনাকে ঘড়েই ঢুকতে দিলেন না ৷ জানি না আজ পিশাচগুলার বাবা-মা ছেলের বীরত্বের জন্য কী করছেন ৷ ক্ষমতাসীনদের নিরবতা আসলে ন্যাক্কারজনক ওনারা কাদের বাচাতে চাইছেন যারা পহেলা বৈশাখটাকেই কলঙ্কিত করলো তাদের ! এভাবে অপরাধীরা ধরা ছোয়ার বাইরে থাকলে অপরাধ বারবেই কমবে না ৷ এরা একে একে সব উৎসবকেই কলঙ্কিত করবে ৷
এরা একে একে সব উৎসবকেই কলঙ্কিত করবে
শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
স্পর্শে_ _ _ _ _
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন
মরীচকাি ও নক্ষত্র
মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন
বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন
নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।