এক পৃথিবীর আকুতি
২৩ শে মে, ২০১৫ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দরিয়া তুফান,আসমান ভারী
লালে লাল দুনিয়া
এপাড়েতে ক্ষুধার জ্বালা
ওপাড় দেয় ঠেলিয়া ৷
বলো ঈশ্বর,আল্লাহ ওহে যিশু
দেখিয়ে দাও একটিবার
কোথায় আমার জাতের চিহ্ন
কোথায় তার ধার ৷
এক মাটিতে শষ্য ফলাও
এক মাটিতে চাষ
এক মাটিকেই খন্ড করো
বানাও সীমান্ত,কাঁটাতার ৷
জন্মের সময় তিলক লাগাও
রোহিঙ্গা,বাঙালী
আলাদা আলাদা দরজা হবে
হিন্দু আর জাপানী ৷
এক পৃথিবী তোমার হলেও
তুমি হওনি ধরার সন্তান
তুমি এখন কাঁটাতার আর
সীমান্তের পরে আছো কাতান ৷
এক আকাশের চন্দ্র সুর্যও
এখন ওদের দখলে
রাজায়-রাজায় বিভক্ত দুনিয়া
কি করবে তোমরা সকলে ৷
জন্ম নেয়া যদি মনে করো
ছিলো বিশাল অভিশাপ
গলা টিপে হত্যা করো
সব মানুষ আর তার পাপ ৷
পাপশুন্য যেদিন হবে
সবুজ এই ধরা,
সেদিন হয়তো এক হবে
এই বসুন্ধরা ৷
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন