সামুতে লেখা-পড়া করছি ৯মাস ৭ দিন ধরে। ভালোই চলছিলো আমার লেখা-পড়া। আমার ৫০তম পোষ্টের (Click This Link) পর গত ২৬ জুলাই আমি আরো ৩টি পোষ্ট করি এবং ঐ তিনটি পোষ্টের কারনে সামু আমাকে জেলে প্রেরণ করে (ঐ তিনটি পোষ্ট কি ছিলো বলতে চাই না তা হলে আবার জেলে যাওয়ার সম্ভাবনা আছে)। তবে জেলে প্রেরণের পূর্বে সামু আমাকে দু'টি নোটিশ দেয় এবং তাতে আমাকে কেন জেলে প্রেরণ করা হবে তা ব্যাখ্যা প্রদান করে।
তারপর আর কি শুরু হলো আমার কারাগারের জীবন। জেলে থাকা অবস্থায় সামু আমার কাছ থেকে আমার সকল ক্ষমতা কেড়ে নেয়। খুব খারাপ লেগেছে আমার
শুধু অপেক্ষা করছিলাম কবে ছাড়া পাবো। আজকের সকালটা আমার জন্য বয়ে আনলো সেই সুসংবাদটা
ধন্যবাদ সামু, ধন্যবাদ সামুর সকল ব্লগারদের...
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




