আসলাম মিয়াজি । কোন এক দেশের পূর্বাঞ্চলের রেল বিভাগের প্রধান । সরকারী টাকার যথেচ্ছ লুটপাট আর নিয়োগ বানিজ্য করে হাজার কোটি টাকা হাতিয়েছেন ।
বউয়ের দেহ চর্বি আর অলঙ্কারের জেল্লায় একাকার ।
আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠতে পারে তাই এ ডাকাতির টাকা ব্যাঙ্কে রাখা নিরাপদ মনে করছেন না ।
টাকা দিয়ে খাটের জাজিম আর বালিশ বানিয়েছেন ।( সিস্টেমটা কোন এক বন খাদকের কাছ থেকে ধার করা ।)
রক্ষাকর্তা কোন এক কালো শেয়ালকে দিয়েছেন কয়েক বস্তা । তার পরো পুরো বাসায় , বেসিনে , কমোডে, জুতার বাক্সে ,হুইস্পিয়ারের প্যাকেটে শুধু টাকা আর টাকা ।
একসময় খেতে পাননি । অন্যের বাড়িতে ফেন পানি খেয়ে মানুষ (?) হয়েছেন ।
এখন টাকার সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন । তবুও মনে শান্তি নেই ।
সামনে নির্বাচন ,নির্বাচন বা পেছনের দরজায় , কোন জালিম ক্ষমতায় আসে আর তার সমস্ত অর্থ বাজেয়াপ্ত করে তাকেও জেলে পাঠায় ।
রাতে একটু তন্দ্রামত এলে দুঃস্বপ্ন দেখেন ।তিনি ইন্টারোগেশান সেলে । হাত পা বাঁধা । সামনে হাজার টাকার শ'দুয়েক বাণ্ডিল । সব বান্ডিল উনার নাকি আপত্তিকর জায়গায় ঢুকানো হবে । তিন বান্ডিলের পরই তিনি তিব্র ব্যাথায় চিৎকার করে উঠেন । ঘুম ভেঙ্গে যায় । বেগম সাহেবারও । তিনি পাশ ফিরে শোন ।এ যে প্রতি রাতের দৃশ্য । দুশ্চিন্তায় সারা রাত নির্ঘুম কাটে আসলাম মিয়াজির । সকালে দাঁত ব্রাশ করতে করতে টি ভি অন করেন । একটা সংবাদ দেখে খুশিতে লাফ দিয়ে উঠেন ।
ছিঁচকে ডাকাত দের রক্ষা করতে পুলিশ আছে । তিনিতো ছিঁচকে নন। তিনার জন্য পুলিশ রূপে এগিয়ে এসেছেন অর্থ মন্ত্রী ।
ট্রেলারে লিখা আসছে --'' বাজেটে কালো টাকা সাদা করার ব্যাবস্থা থাকছে ।''
তিনি ধেই ধেই করে নেচে উঠেন , আহা কি আনন্দ আকাশে বাতাসে -------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



