somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন -৪। বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি সুপার মডেল রোলা ।

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি সুপার মডেল রোলা ।




জাপানের গুরুত্বপূর্ণ প্রায় সকল এলাকায় বিজ্ঞাপনের বিলবোর্ডে ,বিশ্বখ্যাত সনি কোম্পানির বিজ্ঞাপনে্, অথবা আসাহি বিয়ারের পোস্টারে
কিংবা চলার পথে ট্রেনের ভিতরে বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপনের পোস্টারে প্রতিদিন প্রায় বেশ কয়েকবার যাকে চোখে পড়ে তিনি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ২৩ বছরের তরুণী রোলা ।

২৪ ঘণ্টাই আছেন জাপানের কোন না কোন জনপ্রিয় টিভি চ্যানেলের পর্দায় ।
বাংলাদেশি বংশোদ্ভূত জাপানের ফ্যাশন আইকন রোলা দেশটির শো বীজ তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে। তিনি জাপানের মিউজিক শিল্পের কেন্দ্রবিন্দুতে থেকে পাল্টে দিচ্ছেন জাপানি পপসংস্কৃতি। ফ্যাশনে আনছেন পরিবর্তন।

এই রোলাই এখন জাপানি নারীদের আদর্শ। তরুণীরা তো রোলা বলতে পাগল । রোলা কী পরছেন, কোথায় খাচ্ছেন- এসব নিয়ে কৌতুহলের যেন শেষ নেই।

বাংলাদেশী পিতার সন্তান , জাপানের এই সুপার মডেল রোলা ১৯৯০ সালের ৩০শে মার্চ জাপানের টোকিওতে জন্ম গ্রহন করেন ।
শিশুকাল কেটেছে তার দাদার বাড়ি বিক্রমপুরে । নয় বছর বয়স পর্যন্ত তিনি বাংলাদেশে থেকেছেন । ২০০৮ সাল থেকে জাপানের জনপ্রিয় বিভিন্ন পত্রিকার প্রচ্ছদে তাকে দেখা যেতে থাকে ।



টোকিও গার্লস কালেকশন, শিবুইয়া গার্লস কালেকশন, গার্লস অ্যাওয়ার্ডসহ বড় বড় সব অনুষ্ঠানে তার উপস্থিতি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে থাকে।

জাপানিজ মিডিয়া জগতে তিনি 'ইয়াং ট্যালেন্ট' হিসেবে পরিচিত।



২০১০ সালে টেলিভশনে একটি ভ্যারাইটি শোয়ে অংশগ্রহণের মাধ্যমে তার টেলিভশন ক্যারিয়ার শুরু হয়। এক বছরে ২০০টি টিভি শোয়ে অংশগ্রহণ করে রোলা চতুর্থ 'rising TV-star in 2011' হিসেবে খ্যাত হন।
সংগীতেও তিনি কম নন, তার গাওয়া একক অ্যালবাম 'মেমোরি'-এর টাইটেল গানটি ২০১২ সালে বিলবোর্ড জাপান টপচার্টের টপ টুয়েন্টিতে ছিল অনেকদিন ধরে।

বর্তমানে রোলা বেশ ক'জন বাংলাদেশি শিল্পীকে নিয়ে ইউকে অডিও মার্কেটে নতুন কিছু মিউজিক করার পরিকল্পনা অনেক দূর এগিয়ে নিয়েছেন ।

হালসময়ের জাপানে ভীষণ জনপ্রিয় মডেল ও টিভি ব্যক্তিত্ব এই মেধাবী তরুণীর জন্য শুভ কামনা ।



সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:৩৯
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×