somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘'পৃথিবীতে প্রেরণার প্রতীক হয়ে আলো ছড়াবে সাবিরুল '' - ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন

২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন - ৯





‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অব দ্য ওয়ার্ল্ড ২০১০’ এবং ‘প্রভাবশালী ১০০ ব্রিটিশ বাংলাদেশি ২০১২’ তালিকায় স্থান পাওয়া তরুণ উদ্যোক্তা সাবিরুল পৃথিবীজুড়ে তরুণদের স্বপ্নের কথা বলে বেড়ান। তাঁর কথা শুনতেই ভরে ওঠে মিলনায়তন; এমনকি স্টেডিয়ামও!

১৪ বছর বয়স থেকেই আলো ছড়াচ্ছেন তরুণ সাবিরুল। বয়স যখন বিশের কোঠায়, তাঁর নামের পাশে যুক্ত হয় মিলিয়নিয়ার তকমা। খোদ যুক্তরাজ্যের ৬৫০টি স্কুলে তাঁর ব্যবসা শেখার গেম ‘টিন-ট্রাপ্রেনার’ আছে পাঠ্যসূচিতে।

সতেরোতে পা দিয়ে সাবিরুল ভাবলেন, তাঁর নিজ অভিজ্ঞতাকে তরুণদের মধ্যে ভাগাভাগি করা দরকার। লিখলেন তাঁর প্রথম বই দ্য ওয়ার্ল্ড অ্যাট ইয়োর ফিট ( বিশ্ব তোমার পদতলে) । সমস্যা হলো, ৪০টি প্রকাশনা সংস্থায় পাণ্ডুলিপি পাঠিয়েও লাভ হলো না। কেউই বইটি ছাপতে আগ্রহী নয়।

সাবিরুল নিরাশ না হয়ে নিজ উদ্যোগেই বইটা ছাপান । প্রকাশের পরপরই অবিশ্বাস্য সাড়া। প্রকাশের নয় মাসে বই বিক্রি হলো ৪২ হাজার ৫০০ কপি! আর এই সময়টায় ৩৭৯টি অনুষ্ঠানে নিজের বই ও ভাবনা নিয়ে বক্তব্য দিলেন সাবিরুল।




ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সাবিরুলের বইয়ের প্রকাশনা উৎসবে উপস্থিত হয়ে বলেছিলেন, ‘পৃথিবীতে প্রেরণার প্রতীক হয়ে আলো ছড়াবে এই তরুণ।’।
তাঁর আশাবাদ মিথ্যা হয়নি। দ্বিতীয় বই প্রকাশ করলেন, দ্য ওয়ার্ল্ড অ্যাট ইয়োর ফিট-থ্রি স্ট্রাইকস টু এ সাকসেসফুল এন্ট্রাপ্রেনিউর নামে। সিঙ্গাপুরের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান মার্শাল ক্যাভেন্ডিস থেকে বের হলো বইটি। বইটি মূলত নানা দেশের ২৫ জন টিন-স্পিকারের (কিশোর বক্তা) সাফল্যগাথা। সাবিরুলের তৈরি বিশ্বের বিভিন্ন দেশের ১৬-২৫ বছর বয়সী তরুণদের বক্তৃতা দেওয়ার জায়গা ‘টিন স্পিকার’ এর সাফল্য ছিল এটি।

কেবল বই আর বক্তৃতা নয়। এবার সাবিরুলের মাথায় এল ‘টিন-ট্রাপেনার’ গেম তৈরির ভাবনা। স্কুলপড়ুয়া তরুণদের ব্যবসা শেখার মজার এই বোর্ড গেম প্রকল্পে বিনিয়োগ করলেন ২০ হাজার ডলার। এখানেও সফল সাবিরুল। একসঙ্গে বিশ্বের ১৪টি দেশে শুরু হলো ‘টিন-ট্রাপেনার’ বিক্রি। নানা দেশে এ পর্যন্ত পাঁচ লাখের বেশি কপি বিক্রি হয়েছে গেমটি। ইংরেজির বাইরে আরও ১৩টি ভাষায় বের হয়েছে এটি। খোদ যুক্তরাজ্যের ৬৫০টি স্কুলে পাঠ্যসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের খেলতে দেওয়া হয় সাবিরুলের এই উদ্ভাবন।

সাবিরুল ২০১১ সালের মে মাসে মালদ্বীপ থেকে শুরু করেন , পৃথিবীজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরির প্রজেক্ট “ইন্সপায়ার ওয়ান মিলিয়ন”।
এ প্রকল্প নিয়ে বিশ্বের ২৫টি দেশ চষে বেড়িয়েছেন সাবিরুল। তাঁর এই প্রকল্পে অংশগ্রহনের মাধ্যমে আত্মপ্রকাশকারী তরুণ উদ্যোক্তার সংখ্যা ইতোমধ্যে ১০ লাখ পূর্ণ হয়ে গেছে । ২০১৪ সালের ৪র্থ মার্চ ১০ লাখ পূর্ণ হওয়ার মুহূর্তটি তিনি বাংলাদেশে উদযাপন করেন ।

পুরস্কার -



মাত্র ২২ বছর বয়সেই সাবিরুলের ঝুলিতে জমা পড়েছে অনেকগুলো পুরস্কার।
‘২০০৮ সালে প্রিন্স অব ওয়েলস ও প্রিন্সেস অব জর্ডানের কাছ থেকে পাওয়া “মোজাইক বেস্ট এন্ট্রাপ্রেনিউর অব দ্য ইয়ার” পুরস্কার ।
একই বছরই যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পাই “গ্রোয়িং আপ সিইও অ্যাওয়ার্ড” ও “আউটস্ট্যান্ডিং ইয়াং অ্যাচিভার অ্যাওয়ার্ড”।

২০০৪ সালে “ইয়াং কোম্পানি অব দ্য ইয়ার” ও “বেস্ট প্রেজেন্টেশন অব দ্য ইয়ার”।’

সিলেটের বিশ্বনাথ উপজেলায় দাদার বাড়ি সাবিরুল ইসলামের । পিতা শফিকুল ইসলাম ।

বাংলাদেশি তরুণ-তরুণীদের নিয়ে সাবিরুল অনেক আশাবাদী। তাঁর মতে, বাংলাদেশি তরুণেরা মেধাবী ও উদ্যমী।

বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা সাবিরুল;গো এহেড।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

=ব্যাকুলতা....=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।

সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার... ...বাকিটুকু পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১


দেবিদ্বারের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেখানে যুদ্ধের দামামা বাজার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহর সামনে এখন এক দিগন্তজোড়া খোলা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

×