somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গিয়াস উদ্দিন লিটন
সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল আমিরা হক ।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন -১০



এদেশের অনেক প্রবাসী গুণীজন ,স্বীয় কর্মযোগে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন । তাঁদের একজন আমিরা হক ।
আমিরা হক প্রথম এবং একমাত্র বাংলাদেশি, যিনি অর্জন করেছেন জাতিসংঘের দ্বিতীয় সর্বোচ্চ ''জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল'' পদে আসীন হওয়ার সম্মান।

তিনি জাতিসংঘেরমাঠ-সহায়তা বিভাগের ও প্রধান ।

আমিরা হক ১৯৭৬ সাল থেকে পুরো ৩৭ বছরজাতিসংঘের বিভিন্ন পদে কর্মরত থেকেছেন । জাতিসংঘের জুনিয়র প্রফেশনাল অফিসার হিসেবে ইন্দোনেশিয়ার জাকার্তায় কর্মজীবনের শুরু । ১৯৭৮ সালে পদন্নোতি পেয়ে সহকারী আবাসিক প্রতিনিধি হিসেবে আফগানিস্তানে বদলি হন ।১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইউএনডিপি সদর দপ্তরের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ।



নানা সময়ে জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি, সুদানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়ক, আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালন করেন আমিরা হক।এ ছাড়াও নিউ ইয়র্কের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সদর দপ্তরে 'দুর্যোগ প্রতিরোধ এবং পুনর্বাসন' বিভাগের উপপরিচালক এবং উপসহকারী প্রশাসক হিসেবেও কাজ করেছেন আমিরা হক।
২০১২ সালের ২৫ এপ্রিল আমিরা হককে জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেলের পদে নিয়োগ দেয়া হয় ।



আমিরা হকের জন্ম ১৯৫০ সালে ঢাকায়। পিতা বাংলাদেশের প্রথম মরণোত্তর চক্ষুদানকারী প্রকৌশলী ইনামুল হক এবং মা নাজিরা বেগম।পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়।

আমিরা হকের লেখাপড়া শুরু ১৯৫৬ সালে ভারতের শিলংয়ের লরেটো কনভেন্ট স্কুলে ।১৯৬২ সালে ভর্তি হন ঢাকার ভিকারুননিসা নূন স্কুলে।এরপর ১৯৬৮ সালে ঢাকার হলিক্রস মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

এরপর যুক্তরাষ্ট্রের ওহিয়োর অঙ্ফোর্ডের ওয়েস্টার্ন কলেজ ফর উইম্যান থেকে স্নাতক পাস করেন।দুটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।একটি কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিংএ ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক থেকে।অন্যটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপর ইউনিভার্সিটি অব কলাম্বিয়া থেকে ।

আমিরা হক জাতিসংঘে প্রায় চার দশকের চ্যালেঞ্জিং ও কর্মমুখর পেশাজীবনের অবসান ঘটিয়ে ২০১৪ সালে ''জাতিসংঘ আন্ডারসেক্রেটারি জেনারেল'' এর পদ থেকে অবসর নেন ।


এ দেশের জন্য গৌরব বয়ে আনা ও বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা আমিরা হকের জন্য শুভ কামনা ।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×