
৩৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৯৬ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিল ।
প্রিলিমিনারিতে মোট ৪৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন ।
৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে দেখা যায় , এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে কমিশন ।
এই ফলাফলে আরো দেখা যায় দুই হাজার ১৫৯ জন বিজয়ীর মধ্যে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছে মোঃ ওয়ালিদ বিন কাশেম ।
আহছান উল্যাহ বিজ্ঞান ও প্রজুক্তি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র আমাদের এই কৃতি সন্তান ।
সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিনিউয়েবল এনার্জি এর সদস্য ।
ওয়ালিদ বর্তমানে জাপানের নাগোয়া ইন্সটিটিউট অফ টেকনোলোজি ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ।
তাছাড়া সে নাগোয়া ইন্সটিটিউট অফ টেকনোলোজি ইউনিভার্সিটির একজন মনজুকুরি স্কলার ।
তাঁর পিতা সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কাশেম ।
তাঁদের গ্রামের বাড়ী ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৫ নং চর দরবেশ ইউনিয়নের নূরানি বাজার ।
উল্যেখ্য যে জনাব আবুল কাশেম সাহেব এই পোস্ট দাতার বড় ভাই ।
তরুণ এই কৃতি মোঃ ওয়ালিদ বিন কাশেম এর জন্য শুভ কামনা
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



