
রিকশা ওয়ালা শফি।
রিকশা চালানো ছাড়া আর সব কাজ সে ভালো পারে।খাল পাড়ের রাস্তায় রিকশা চালাতে গেলে কোন এক বিচিত্র কারণে তার রিকশাটি খালে পড়ে যায়। মাসে ২/৩ বার যাত্রি সহ রিকশা খালে পড়ে যাওয়াটাকে সে আল্লাহর লীলা ছাড়া এখন আর অন্য কিছু ভাবছে না।
বিদ্যুৎ অফিসে যাবো, ও পথে খালটাল নাই দেখে তার রিকশায় উঠলাম, যেতে যেতে বলল- ভাই গালপাট্টা জিনিসটা বহুত কামের।
বললাম- গালপাট্টা কি?
বলল- এই যে আপনি গালে লাগাইছেন,আমি লাগাইছি-
বুঝলাম মাস্কের কথা বলছে।
ভেবে ভালো লাগলো, করোনা প্রতিরোধে শফির মত একজন পাগলাটে রিকশা ওয়ালা পর্যন্ত মাস্কের উপকারীতা বুঝতে পারছে, জাতী হিসাবে আমাদের এ এক বিশাল অর্জন।
তার বক্তব্য শোনার লোভ সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম - এটা যে কামের জিনিস সেটা তুমি কিভাবে বুঝলে?
উত্তর দিল- 'গালপাট্টা লাগাই এক পাওনাদারের সামনে দিয়া তিন বার চক্কর দিছি, চিনতে পারেনাই।'
পরিশেষে- হোক পাওনাদার বা করোনা এ থেকে বাঁচতে ঘরের বাইরে গেলে অবশ্যই 'গাল্পাট্টা' পরুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

