somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যাডাম খালেদা সমীপে...

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাডাম এতো ঘারত্যারামি করতেছেন ক্যান? আপানার কি মনে হয় ঘারত্যারামি কইরা আপনি শেখের বেটির নির্বাচন ঠেকাইতে পারবেন? সেই শক্তি কি আসলেই আপনার দলের আছে? এতগুলো হরতাল আর এতগুলো অবরোধ দিলেন কতজন নেতা সেই হরতাল অবরোধ সফল করতে রাস্তায় নেমেছে? যারা নেমেছে তারা কি আপনার দলের কর্মী নাকি ভাড়াটিয়া? আর যে সমস্থ মানুষগুলো পুইড়া মরলো তারা আসলে সমাজের কোন শ্রেণির মানুষ সেই হিসাব কি আপনি নিয়াছেন?
ম্যাডাম আপনি যদি শেখের বেটির নির্বাচনে না যান তাহলে মনে করবেন আপনি নিজের হাঁতে নিজেই আপনার জামাইর দল বিএনপি'কে কবর দিবেন। আপনার দলের নেতা'রা দল থেকে নির্বাচন না করলেও ঠিকই ডিগবাজি দিয়া এককভাবে শেখের বেটির নির্বাচনে অংশ নিবেই। এ কথাতো আপনার না বুঝার কথা না! আপনার দলে বিশ্বাসযোগ্য নেতা আসলেই আছে কি ? থাকলে তা কতজন? এই হিসাবটাও কি আপনার নেই!
ম্যাডাম বিএনপি'কে যদি বাঁচাতে চান বাঙলাদেশের রাজনীতিতে তাহলে আউল ফাউল টক না কইরা শেখের বেটির নির্বাচনে অংশ নেন। নির্বাচনে অংশ নিলে আপনাদের হাঁতে একটা বিরাট সুযোগ সেটা হচ্ছে এদেশের জনগন এক সরকার দুইবার খায় না। অতীত ইতিহাস তাই বলে। আর জামাত ইসলাম এর নির্বাচন এ তো হাইকোর্টের কাঁচা বাঁশ ঝুইলা আছে। জামাত নির্বাচন করতে না পারলে এই রাজাকারদের ভোট তো আপনিই পাইবেন। রাজাকার’রা শেখের বেটিরে ব্যাপক ডরাই। তাই তারা ভুলেও ওই পথে হাঁটবেনা।
ম্যাডাম বাঙলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ এখনো ব্যাপক ধর্মভীরু । নির্বাচনে অংশ নিয়া আপনি তাদের ভেতরে অতীতে যেভাবে শেখের বেটি হিন্দু বলিয়া চালাইয়া দিয়াছিলেন এইবারও সেই একই কাজ করিতে পারেন। এইবার তাহারা একটু বেশি কইরা খাইবো এই অপপ্রচার। কারণ হইলো সাইদি। সাইদি গ্রাম অঞ্চলের মানুষের কাছে আল্লাহর সাক্ষাত অলি। আর এই রাজাকার অলি’রে শেখের বেটি চৌদ্দ শিখের ঘরে আটকাইয়া রাখিয়াছে মাইরা ফেলানোর লাইগা। এই বিষয়টারে ভালোমত নুন মরিচ মাখাইয়া গ্রাম অঞ্চলের মানুষরে খাওয়াইলেই ম্যাডাম বিজয় আপনার ঠ্যাকাই কে? অতীতেও’তো এই একই কাজ কইরা ক্ষমতায় আসার পথ অনেকটাই সুগম হয়েছিল । ম্যাডাম নির্বাচনে অংশ নিয়া অতীত অভিজ্ঞতারে কাজে লাগান। এই কাজ আপনার দলের নেতা কর্মীর করার দরকার কি আপনি নির্বাচনে অংশ নিলেই জামাত শিবির এর দ্বীনী ভাইয়েরা এই কাজ সাইরা ফেলবো।
ম্যাডাম হুদাই আপনি ভয় পাইতাছেন। শেখের বেটি নির্বাচনে কারচুপি করবো । কারচুপি কইরা শেখের বেটি ক্ষমতায় থাইকা যাইবো। ম্যাডাম এখন নির্বাচন একবার হইয়া গেলে সেই নির্বাচনে এইদিক সেইদিক করার সুযোগ খুব একটা থাকেনা। অতীত নির্বাচন গুলো দেখেন। তাইলেইতো প্রমান পাইয়া যাইবেন। এইখানে আপনার বিশ্বাস আনার জন্য আমি একটা ব্যাক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারি । চট্টগ্রামে মেয়র নির্বাচনে মুহিউদ্দিনকে বিজয় করতে তার সমর্থকেরা সর্বশেষ চেষ্টা করেও মুহিউদ্দিন’কে জয়ী করতে পারেনি। এখন আর সেই দিন নাই জয়ী হয়েছে একজন ঘোষণা আসবে অন্যজনের। তাই বলছি জনগনের উপর পূর্ণ আস্থা আর অতীত ইতিহাসের কথা ভেবে নির্বাচনে অংশ নেন। এতে আপনার দলের লাভ বৈ ক্ষতি হবে না।
ম্যাডাম শেখের বেটির নির্বাচন প্রতিহত করার শক্তি আপনার দলের যেহেতু নাই তাই অন্য কিছু না ভাবিয়া নির্বাচন এর দিকে আপানার দলকে মনোনিবেশ করান। শেখের বেটির সাথে হোক বা মহাসচিব পর্যায়ে হোক একটা আলোচনা করিয়া আপনার দলের নেতা কর্মীদেরকে জেল থেকে বের করে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন। আপনারা শর্ত ছাড়া নির্বাচনে যাবেন বললে শেখের বেটি সবাইরে ছাইড়া দিবো বলে আমার ধারণা।
ম্যাডাম একটা কথা মাথায় রাখবেন সমঝতা আপনার দরকার শেখের বেটির না। তাই বলছি আপনি যদি সমঝতা না কইরা ঘারত্যারামি করেন তাহলে মনে করবেন বাঙলাদেশের রাজনীতিতে আপনার জামাইয়ের দল বিএনপি এপিটাফ ।
৩০/১১/২০১৩
খসড়া
২৭ কে.বি প্লাজা
চকবাজার, চট্টগ্রাম
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×