somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাপ মাঝে মাঝে ভীষণ জ্বালায়...!

২৯ শে মে, ২০১৫ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাপ নাই । মারা গেছে। তখন আমি চীন ছিলাম । বাপের চেহারাও দেখিনি । মরা বাপের চেহারা দেখা নিশ্চয় সুখকর কিছু নয় ! আমি শিখিয়ে দেওয়া সভ্যতার বিজারিত সন্তান । আমার বাপের চেহারা আমি মনে করতে পারি না । আমি বাপের চেহারা ভুলে গেছি ! মানুষ জীবনে বহু বিষয় ! বহু জিনিস ভুলে যায় ! আমিও ভুলে গেছি ! তবে মাঝে মাঝে গভীর রাতে বাপ আমাকে প্রশ্ন করে...
কিরে ব্যাটা , তোরে জন্ম দিয়ে আমি কি ভুল করেছি?
-জানি না ! আমার উত্তর
তোর যাপিত জীবন নিয়ে মানুষ আমার সারা জীবনের অর্জিত সুনাম নষ্ট করছে ! তারা বলছে আমি তোকে মানুষ করতে পারি নি!
-বাপ, এটা আমার জীবন । সিদ্ধান্তও আমার ! আমি যেনতেন ভাবে বেঁচে থাকতে চাই না ! আমি আমার মতো করে বেঁচে থাকতে চাই ।
আমাদের পূর্ব পুরুষের ঐতিহ্যগত একটা সমাজ আছে ! তুই চাইলে তোর ইচ্ছা হলেই, তা ভাঙ্গতে পারিস না !
- আমি তোমার পূর্ব পুরুষের সমাজ ভাঙতে চাই না ! আমি শুধু আমার মতো করে বেঁচে থাকতে চাই ! প্রত্যেক মানুষের নিজের মতো করে বেঁচে থাকার অধিকার হরণ করছে তোমার পূর্ব পুরুষের সমাজ !
গত কিছুদিন আগে তোর মা'র সাথে কথা বলেছিলাম, শুনলাম তুই নাকি বাড়ি যাস না ! তোর মা তোর জন্যে কাঁদে...
-বাড়ি আমায় টানে না ! ওখানকার মানুষগুলো ভীষণ ধার্মিক ! তারা আমায় আর ভালোবাসে না ! হুম , মা ভীষণ কাঁদে ... ! ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে! আমি একবার শুনেছিলাম মা'র কান্নার শব্দ , সেইদিন মা তোমার জন্যে কেঁদেছিলো ! বাবা ! মা তোমায় এখনো ভালোবাসে...!
তুই ভালোবাসিস না ?
-না ।
কেন ?
-তুমি ভালোবাসার জন্যে আমার ভেতরে জায়গা করতে পারনি । তাই আজ আমি তোমার চেহারাটাও ভুলে গেছি ! তুমি বাবা হিসাবে আমার কাছ থেকে খুব কম নাম্বার পাও ! তুমি হয়তো , মা'র কাছে ভালো স্বামী তবে আমার কাছে ভালো বাবা নও !
ভীষণ কষ্ট পেলাম । আমি তোর জন্যে কি করিনি ? অসুস্থ হলে ডাক্তার খেতে চাইলে খাবার , লেখাপড়া জামা কাপড় সব আমি তোর জন্যে করিনি ! একজন বাবা হয়ে যা করে তা সবই আমি করেছি! তুই আমাকে খারাপ বাবা বলতে পারিস না ! - বাবা ভীষণ উত্তেজিত হয়ে গেছে ! উত্তেজিত হলে বাবার চোখ টকটকে লাল হয়ে যায় ! তাই এই মুহূর্তে বাবার সাথে কথা বলতে ইচ্ছা করছে না ! তবে এই প্রশ্নটার উত্তর দেওয়া জরুরী !
-বাবা , তুমি যা করেছ তা একজন জন্মদাতা হিসাবে দায়িত্ব পালন করেছো মাত্র ! ওগুলো তোমার দায়িত্ব । একজন বাবা হিসাবে তুমি আমার সাথে কখনোই কোনদিনও বন্ধুর মতো মেশোনি ! আমি তোমাকে জীবনের একদিনও বন্ধু ভাবতে পারি নি ! আমি তোমাকে ভীষণ ভয় পেতাম ! তুমি মনে করতে পারবে , আমরা বাপ ব্যাটা দুজন একসাথে কবে ভাত খেয়েছিলাম ? তুমিই বল , ছেলে যদি বাবা কে ভয় পায় তাহলে ,সে শিখবে কি ? বাবা তুমি এখন যাও তোমার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে ! আমি এখন নেশা করবো !
বাবা আমার কষ্ট পেয়ে চলে যায় ! নাকি পিছন থেকে লুকিয়ে লুকিয়ে ছেলের নষ্ট হওয়া দেখছে ! কে জানে !
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×