somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুলাই কোন বিপ্লব নয়; জুলাই একটা ধোঁকা এবং ষড়যন্ত্র।

০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই মাস বাঙলাদেশের ইতিহাসে এক অভিশাপ । এটা কোনো বিপ্লবের মাস নয়, এটা কোনো স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাসও নয়, এটা আন্তর্জাতিক পুঁজিবাদী সিন্ডিকেট ও দেশীয় দালালচক্রের মেটিক্যুলাস ষড়যন্ত্র; যার লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা আধুনিক ও শক্তিশালী বাঙলাদেশকে ধ্বংস করা। লক্ষ্য জাতির পিতার কন্যার এবং আওয়ামী লীগের হাত থেকে দেশ ছিনতাই করা ।

এই জুলাই বাঙলাদেশকে দিয়েছে লাশের পর লাশ। সরকারি-বেসরকারি স্থাপনা ধ্বংস। ধর্ষণ, ছিনতাই, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া রাষ্ট্রীয় সম্পদ। নারীর চোখে কালি,শিক্ষা ও ক্ষমতায়নের বিপরীত স্রোত। রাজাকারদের উল্লাস আর জঙ্গিবাদের নতুন পৃষ্ঠপোষকতা।

এই ‘জুলাই’র কারিগর কারা? এই চিত্রনাট্য কাদের হাতে লেখা? এই সহিংসতা, বিভ্রান্তি, অপপ্রচার, আর প্ররোচনার উৎস কোথায়?
উত্তর সহজ—
দেশি-বিদেশি এক স্বার্থান্বেষী চক্র, যারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উন্নয়নযজ্ঞে আতঙ্কিত। কারণ, শেখ হাসিনার বাঙলাদেশ মানেই সার্বভৌমতার প্রশ্নে আপসহীনতা, উন্নয়ন-অগ্রগতির অবিচল যাত্রা এবং “জয় বাঙলা”র চেতনায় এক মুজিববাদী রাষ্ট্র বিনির্মাণ।

যে দেশ এক দশকে পদ্মা সেতু বানায় নিজস্ব অর্থায়নে, যে দেশ বিশ্বকে তাক লাগায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দিয়ে, যে দেশ ইউএন স্বীকৃত উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণ করে; সেই দেশকে থামাতে কি নিছক "জনগণের ক্ষোভ" যথেষ্ট?- না।
তাই 'জুলাই' বানানো হয় এক ষড়যন্ত্রের ল্যাবরেটরিতে।

এই ষড়যন্ত্রের মুখ্য চরিত্র কে?
আন্তর্জাতিক ঋণচক্রের ‘সুদখোর’ মুখপাত্র ও তথাকথিত ‘নোবেলজয়ী’ ইউনুস। শান্তিতে নোবল লইয়া বাঙলাদেশের শান্তি ধ্বংস করছে যে...! আর স্থানীয় রাজাকারপন্থী চক্র, যারা কখনও জনগণের কণ্ঠস্বর নয়;

জুলাই'তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় অপপ্রচারের বিষ।
জনগণের ‘বিপ্লব’ না, বরং গুজবের প্ররোচনা। জুলাই কোনো মুক্তি মঞ্চ নয়, বরং এটি ছিল জনগণের ক্ষোভকে ভুল পথে চালনা করার এক প্রক্রিয়া।

শেখ হাসিনার বাঙলাদেশকে থামিয়ে দিতে মিডিয়া হাইপ ও ডিজিটাল বিভ্রান্তি ছড়ানো হয়।

আজ একটি প্রশ্ন সকলের বিবেকের দরজায় কড়া নাড়ে—
যদি এই ‘জুলাই আন্দোলন’ সত্যিকার অর্থে জনগণের জন্য হতো, তবে কেন নারী, শিশু, সংখ্যালঘু, নিরীহ শ্রমিক রইল আগুনের ভেতর পুড়ে? কেনো ২৫৬টা কারখানা বন্ধ হয়ে গেলো? কেনো দেশে এই দশমাসে একটাকা বিনিয়োগও আসে নাই? কেনো ঘরের ভেতর ঢুকে নারীদের ধর্ষণ করা হচ্ছে? কেনো নারীরা আজ নিরাপদ নয়?

যখন বিশ্বব্যাংক দুর্নীতির মিথ্যা অভিযোগে মুখ ফিরিয়ে নেয়, তখন শেখ হাসিনা বলেন
“আমি বাঙালি, মাথা নোয়াব না। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করব।”
এই যে আত্মমর্যাদার ঘোষণা, এই যে এক ইঞ্চি পিছু না হটার সাহস- এই সাহসই আজ দেশের শত্রুদের আতঙ্কের কারণ।

জুলাই মাস সেই সাহসের প্রতিদ্বন্দ্বী না-
জুলাই মাস হলো সেই সাহসকে ধ্বংস করতে চাওয়া লোভী পুঁজির রক্তচক্ষু।
কিন্তু তারা জানে না, “শেখ হাসিনাকে হারানো মানে বাঙলাদেশকে পাকিস্তানের পথে ফেরত নেওয়া।”- আর এটা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রজন্ম কখনোই হতে দিবে না।

শেষ কথা
জুলাই মাস আমাদের জন্য শিক্ষণীয় এক অধ্যায়। এটি আমাদের মনে করিয়ে দেয়—
জাতির পিতার স্বপ্ন, মুজিবকন্যার নির্মাণযজ্ঞ, উন্নয়ন ও আত্মমর্যাদার বাঙলাদেশকে রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব। প্রতিরোধ গড়ে তুলতে হবে মগজে, মননে, বোধে, চিন্তায়, চেতনায়, কলমে, রাজপথে এবং যুক্তিতে।
জুলাইতে যারা আগুন দিয়েছে,
তাদের বিরুদ্ধে আমাদের আগুন হবে আস্থা, একতা ও উন্নয়নের আলো।

জয় বাঙলা।
জয় বঙ্গবন্ধু।
জয় শেখ হাসিনা।
জয় মুজিববাদ।
বাঙলাদেশ হারবেনা।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১২:২৭
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×