somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-আজ বিশ্ব নারী দিবস-

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ সারা বিশ্বে একযোগে পালিত হয়ে গেল বিশ্ব নারী দিবস। এবারের বিশ্ব নারী দিবসের মূল প্রতিপাদ্য ছিলো-নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন। প্রতিবারের ন্যায় এবারেও ৮ই মার্চ পালিত হলো বিশ্ব নারী দিবসটি। নারী আজ স্বাধীন, আত্মনির্ভরশীল। তাদের এই স্বাধীনতা ও অর্জনের আত্মবিশ্বাস নির্মমভাবে হত্যার শিকার হচ্ছে প্রতিনিয়তই। থাকছে না তাদের নিজেদের যোগ্যতার সম্মানের সাথে কাজ করার অধিকার। কর্মক্ষেত্রে, পথ চলতে, পাবলিক পরিবহনে তারা অপমান আর লাঞ্ছনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। শিক্ষিত, অশিক্ষিত, স্কুলশিক্ষিকা, ছাত্রী, গার্মেন্টসকর্মী, গৃহবধু সহ অবুঝ শিশু পর্যন্ত রেহায় পাচ্ছেনা লোভাতুর অসৎ কুচক্রী মহল থেকে। অথচ বাংলাদেশের অর্থনীতির বড় মেরুদন্ডটি টিকে আছে লাখ লাখ নারীর মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের বিনিময়ে।

১৯১০ সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেনে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। তবে নারী দিবসের পটভূমি রচিত হয় এরও অর্ধশতাধিক বছর আগে। সেই দিনটি ছিল ১৮৫৭ সালের ৮ই মার্চ। সেদিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সুই কারখানার নারীশ্রমিকেরা দৈনিক শ্রমঘন্টা ১২ থেকে কমিয়ে আট ঘন্টায় নির্ধারণ, নায্যমজুরি ও কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ;নারী শ্রমিক ইউনিয়ন। ১৯০৮ সালে পোশাক ও বস্ত্র শিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারীশ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘন্টা কাজ করার অধিকার। এরপর থেকেই সারা বিশ্বে দিবসটিআন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসঙ্ঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন শুরু করে। এর দুই বছর পরে জাতিসঙ্ঘ এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

বর্তমান বিশ্বে নারীকে বাদ দিয়ে কোনো মানবীয় সমাজের কল্পনাও করা যায় না। সভ্যতার ইতিহাসে পুরুষের পাশাপাশি সমাজের ভিত রচিত হয়েছে নারীর ভূমিকা ও উদ্যেগের ফলেই। এজন্য দুনিয়ার বুকে সুন্দর ও কল্যাপণকর সমাজব্যবস্থা গড়ে তুলতে নারীর মর্যাদা ও সঠিক অধিকার জরুরি। তবে নারীর আধুনিকতার নামে নারী সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনগুলো যেভাবে এই নারীর সম-অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার হয়েছেন কিন্তু নারী কিসে খাটো হয় কিসে তার সম্মান নষ্ট হয় সেদিকে ঐসকল সংগঠনগুলোর কোন দায় আছে বলে মনে হয় না। মূলত এরা নারীদের পুরুষ শাসিত সমাজে সম-অধিকারের নামে পণ্যরুপে উপস্থাপন করছে বলে মনে করি। তাইতো আজ নারীদের অধিকারের নামে তাদের চাওয়া-পাওয়াকে ভূলুন্ঠিত করা হচ্ছে হীন করা হচ্ছে তাদের সম্মানকে। এমতাবস্থায় উন্নত নৈতিকতা সম্পন্ন ও কল্যাণকর সমাজব্যবস্থা গঠনের লক্ষ্যে নারীর অধিকার বেকল ইসলামেই সংরক্ষিত। বাস্তবতার নিরিখে ইসলামই তাকে সুষ্ঠু সুন্দর ও উন্নত মর্যাদাসম্পন্ন ব্যবস্থা প্রদান করেছে, তা সমাজে নারী-পুরুষ বৈষম্য দূরীকরণে সবচেয়ে কর্যকর। ইসলামি সমাজব্যবস্থা নারীর অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার দেয়ার পাশাপাশি সম্মান ও মর্যাদা সহকারে নারীকে তা অর্জন করার ও ব্যবস্থাও করে দিয়েছে। কিন্তু দুঃখজনক যে নারীর অধিকার আদায়ের নামে কিছু কথিক নারীবাদী সংগঠনের হীন কৌশলের স্বীকার অনেক নিরীহ নারীরাও বুঝতে পারেন না, যে শাশ্বত বিধান তার অধিকারকে সংরক্ষণ করে এবং সর্বোচ্চ মর্যাদা প্রদান করে। নারীকে আল্লাহ যে উচ্চ মর্যাদা দান করেছেন, তার পরিপ্রেক্ষিতেই ইসলাম নারী ও পুরুষ উভয়ের কর্মক্ষেত্রকে পৃথক করে দিয়েছে। একমাত্র ইসলামি ব্যবস্থা নারীদের প্রকৃতি ও বৈশিষ্ট্যের দিকে লক্ষ রেখে তাদের সঠিক মর্যাদা ও সম্মান দেয়া হয়েছে।

আজ সারা বিশ্বে নারী অধিকারের কথা বলা হলেও বাংলাদেশসহ প্রায় দেশে এখনো নারীর অধিকার ও মর্যাদা ভূলুন্ঠিত। বর্তমানে নারী নীতিমালা তৈরি করে নারী অধিকারের নামে নারীকে পণ্য বানানোর অপচেষ্টা করছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে সেকুলারিজম এর নামে কোনো কারণ ছাড়াই কিংবা অভিযোগ বিহীন পর্দানশীল নারীদেরকে গ্রেফতার করেছে। সন্তানসম্ভবা কিংবা অশীতিপর বৃদ্ধা নারীও তাদের এই প্রতিহিংসা থেকে রক্ষা পায়না। শুধু গ্রেফতার নয়, সেখানে রিমান্ডের নামে করা হচ্ছে নির্মম নির্যাতন। মুখে নারী অধিকারের কথা বললেও বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এখোনো নারীদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তাইতো তুরষ্কের প্রেসিডেন্ট বলেছেন- নারীদের সম-অধিকার নয় বরং সমশ্রদ্ধা প্রয়োজন। যদি এই একটি বাক্য সারা পৃথিবীতে নারীদের কল্যাণে প্রয়োগ করা হয়, তাহলে হয়তো নারীরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবেন।

তাই আশা করি, সকল স্তরের নারীরা উজানে গা না ভাসিয়ে, তাঁরা তাঁদের নিজস্ব বিবেক, বুদ্ধি এবং নৈতিক চিন্তা-চেতনাকে কাজে লাগিয়ে প্রাপ্য অধিকারের প্রতি সম্মান জানাবেন; যা তাঁদের জন্য স্বয়ং মহান রাব্বুল আলামিন এর পক্ষ থেকে দান করা হয়েছে। আজকের এই দিনে নারীদের প্রতি জানাই অশেষ শ্রদ্ধা। শুভ হোক নারী দিবস।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×