somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-কাতারে চাকরির সুযোগ-

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বছর বাংলাদেশ থেকে লক্ষাধিক কর্মী নেবে কাতার। ইতিমধ্যে ৫০ হাজার কর্মীর ভিসার অনুমোদন দিয়েছে দেশটি। এর চেয়েও বড় সুখবর বাংলাদেশ থেকে কর্মী যেতে খরচও কমে আসবে। থাকবে না কোনো মধ্যস্বত্বভোগী। কেবল সাধারণ শ্রমিক নন; দক্ষ প্রকৌশলি, ব্যাংকার ও ইমামদেরও কাতারে যাওয়ার সুযোগ রয়েছে। আগে কাতারে শ্রমিক নেয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিক দেশ ছিলো নেপাল, ভারত ও ফিলিপাইন। কিন্তু কাতারে শ্রমিক নেয়ার ক্ষেত্রে এখন গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, বাংরাদেশ থেকে গত কয়েক বছরে কাতারে বাংলাদেশীদের যাওয়ার পরিমাণ বেড়েছে। ২০১৩ সালে বাংরাদেশ থেকে যত লোক বিদেশে গেছে, তার মধ্যে দ্বিতীয় শীর্ষে ছিল কাতার। ওই বছর ৫৭ হাজার ৫৮৪ জন কর্মী কাতার যান। আর ২০১৪ সালে যান ৮৭ হাজার ৫৭৫ জন। এ বছরের জানুয়ারী ও ফেব্রুয়ারী এই দুই মাসে ১৪ হাজার ৬২২ জন কর্মী কাতারে গেছেন।

কর্মী পাঠানো : কাতার এখন থেকে সরাসরি বাংলাদেশ দূতাবাসে তাদের চাহিদাপত্র দেবে। এরপর দূতাবাস সেই চাহিদাপত্র ঢাকায় পাঠাবে। এরপর বিএমইটি রিক্রুয়িটিং এজেন্সিগুলোকে ডেটাবেইস থেকে কর্মী দেবে। ৫০০ জনের চাহিদার বিপরীতে বিএমইটি এক হাজার ৫০০ জন কর্মীর নাম দেবে। সেখান থেকে জনশক্তি রফতানিকারকেরা কর্মী ঠিক করবে।

যাওয়ার খরচ : ভিসা ট্রেডিং বন্ধ করতে সরকারের প্রস্তাবে কাতার সরকার রাজি হওয়ায় কর্মীদের যাওয়ার খরচ কমে যাবে। কর্মীর খরচসহ সবকিছু নিয়োগকর্তা বহন করবে। কাজেই শ্রমিকের কাতার যেতে সেভাবে খরচ করা লাগবে না। তবে পাসপোর্ট ও অন্যান্য বাবদ ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করতে হতে পারে।

ডেটাবেইস তৈরি : নতুন যে বৈদেশিক কর্মসংস্থান আেইন হয়েছে, তাতে সরকারিভাবে নিবণ্দণ করা ছাড়া এখন আর কোরো বিদেশে যাওয়ার সুযোগ নেই। কাজেই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলে আপনাকে শুরুতেই ঢাকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কিংবা আপনার জেলার জনশক্তি কার্যালয়ে গিয়ে নাম নিবন্ধন করতে হবে। ২০০ টাকা খরচ করে বিএমইটির ডেটাবেইসে নাম নিবন্ধন করা যাবে। নাম নিবন্ধের পর আপনি দালাল এড়িয়ে বৈধ যেকোনো রিক্রুয়েটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সরকারি লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি প্রায় এক হাজার রিক্রুয়েটিং এজেন্সি আছে দেশে, যাদের প্রত্যেকের একটি করে লাইসেন্স নম্বর রয়েছে। এই ঠিকানায় গিয়ে http://www.baira.org.bd ঐসকল নম্বরধারী এজেন্সির ব্যাপারে জানা যাবে। এ ছাড়া সরকার অনুমোদিত বৈধ এজেন্সির তালিকা পাওয়া যাবে বিএমইটির ওয়েবসাইটে- Click This Link

দক্ষ কর্মীদের চাহিদা : কেবল সাধারণ শ্রমিক নয়, দক্ষ প্রকৌশলী, ব্যাংকারসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে কাতার। কাতার ফার্টিলাইজারে কয়েক’শ প্রকৌশলী রয়েছেন। এছাড়া কাতারের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অনেক বাংলাদেশী কাজ করছেন। এসব ক্ষেত্রে দক্ষ লোকদেরও চাহিদা রয়েছে কাতারে। এছাড়া কাতারে এক হাজারেরও বেশি ইমাম-মুয়াজ্জিন বর্তমানে কতর্মরত আছেন। নতুন করেও অনেক ইমাম-মুয়াজ্জিন নিতে চায় কাতার। এ ক্ষেত্রে ইসলামি ও আরবি বিষয়ে যাদের যোগ্যতা আছে, তাদের বিশাল সুযোগ রয়েছে কাতারে।

ভাষা শিখুন : কাতার মধ্যপ্রাচ্যের দেশ। এখানে ইসলামি শরিয়া আইন প্রচলিত। কাজেই দেশটিতে যাওয়ার আগেই সেখানকার আইন-কানুন জেনে যান। তবে আরবি ভাষা শিখে যেতে পারলে সবচেয়ে ভালো। সেটি সম্ভব না হলে আরবি ভাষার জরুরি কিছু শব্দ ও বাক্য শিখে যেতে পারেন। আর বিদেশে যাওয়ার আগে স্ব স্ব পেশায় দক্ষতা অর্জন খুব জরুরি। বিএমইটির অধীনে দেশে ৩৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। সেখানে গিয়ে যেকোনো পেশায় দক্ষতা অর্জন করতে পারেন।

বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিস্তারিত ও সঠিক তথ্য পেতে নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন-

ঠিকানা : প্রবাসীকল্যাণ ভবন, ৭১-৭২, এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা। http://www.probashi.gov.bd

ঠিকানা : জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ৮৯/২, কাকরাইল, ঢাকা। ফোন : ৮৩১৭৫১১, ৮৩১৯৩২২। http://www.bmet.gov.bd

ঠিকানা : বোয়েসেল, ৭১-৭২, এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা। ফোন : ৯৩৬১৫১৫, ৯৩৩৬৫৫১। http://www.boesl.org.bd

ঠিকানা : বায়রা ভবন, ১৩০, নিউ ইস্কাটন রোড, ঢাকা। ফোন : ৮৩৫৯৮৪২, ৯৩৪৫৫৮৭। http://www.baira.org.bd

প্রশিক্ষণ : দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে সারা দেশে ৩৮টি প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে কর্মীদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা, ঠিকানা ও ফোন নম্বর পাওয়া যাবে নিচের ওয়েবসাইট থেকে http://www.bmet.gov.bd/BMET/trainingHomeAction

পাসপোর্ট করা : পাসপোর্ট করার জন্য সরকারের পাসপোর্ট সংক্রান্ত ওয়েবসাইটে-www.passport.gov.bd. পাসপোর্টের জন্য আবেদনের নির্দেশনা রয়েছে। আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন করা ভালো। বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের তালিকা ও মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আবেদন ফরম পাওয়া যাবে বর্হিগমন ও পাসপোর্ট অধিদফতরের ওয়েবসাইটে http://www.dip.gov.bd.
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×