somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-আজ মহান স্বাধীনতা দিবস-

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ সেই ২৬শে মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা লাভের পর পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ নানাভাবে নিপীড়িত হতে থাকে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর হাতে। দেশ বিভাগের পরপরই বঞ্চনার নতুন অধ্যায়ের মুখোমুখি হতে লাগল পূর্ব পাকিস্তানের জনগণ। তারই প্রতিবাদে ১৯৭১ সালের তৎকালীন রেসকোর্স ময়দানে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’ ঘোষণা করেন। সেই দিনের সেই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জাতি একটি স্বাধীন দেশ এবং একটি জাতীয় পতাকা নির্ধারণের জন্য পরবর্তী মুক্তিপাগল সচেতন জনগণ করণীয় সম্পর্কে ইঙ্গিত লাভ করেন। শুরু হয় পাকিস্তানের বঞ্চিত মানুষের নায্য দাবি আদায় এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা অর্পনের দাবিতে আন্দোলন। আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে তখন ১৫ই মার্চ আলোচনার জন্য ঢাকা এলেন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। ১৬ই মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা শুরু করেন তিনি। মূলত আলোচনার নামে এটি ছিল প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের প্রতারণা এবং সময়ক্ষেপন মাত্র। এরই ভিতরে পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দ প্রতিদিন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গোপনে অস্ত্র এবং সৈন্য আনতে শুরু করেন পূর্ব পাকিস্তানে। ২৪শে মার্চ উচ্চপদস্থ জেনারেলরা ঢাকা ত্যাগ করলেন আন্দোলন দমনে গণহত্যার নীলনকশা প্রণয়ন করে। ২৫শে মার্চ রাতে গণহত্যার নির্দেশ দিয়ে রাতে পাকিস্তান বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করাচির উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন ইয়াহিয়া খান। সেইরাতে ১১টায় তিনি করাচি পৌঁছার খবর ঢাকায় পাঠানোর পরপরই শুরু হয় গণহত্যা অভিযান। সেই ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পশ্চিম পাকিস্তানি সামরিক নেতৃত্বে তৎকালীন পূর্বপাকিস্তানের মুক্তিকামী নিরস্ত্র জনতার ওপর যে নৃশংস হত্যাকান্ড পরিচালনা করেছিলো তারই ফলশ্রুতিতে চূড়ান্ত হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতার পথচলা।

সেইদিনের সেই বীরত্বগাথা জীবনাবসনে যারা সামনের সারিতে এগিয়ে গিয়েছিলেন, দিয়েছিলেন বুকে তাজা রক্ত, হারিয়েছেন প্রাণ-এদেশের তথা একটি জাতীর স্বাধীন চিন্তা-চেতনাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, যার ফলশ্রুতিতে এই জাতী পেয়েছে একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র এবং একটি স্বাধীন পতাকা। আজ তাঁদেরকে বিনয় ও শ্রদ্ধার সাথে স্বরণ করছি এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ জাল্লেহ জালালুহ, আল্লাহ জাল্লেহ শাহনু তাঁদের সেই আত্মাকে পরম শান্তিতে রাখুন। আমিন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×