somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-সাধু সাবধান-

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ২৪ই এপ্রিল আমার একটি পোষ্ট এফবি তে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই আমি আমার ফ্রেন্ডলিস্ট থেকে খুব কাছের একজন জুনিয়র বন্ধুকে বিদায় করে দিয়েছি। যদিও সে অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং চেনাজানা মানুষ। শুধু সে নয়, সে যেই প্রতিষ্ঠানের সদস্য সেই প্রতিষ্ঠানের প্রধানকেও আমি আমার ফ্রেন্ডলিস্ট থেকে তার আগেই বিদায় করে দিয়েছি। একটা সময় ছিলো, আমরা এক বালিশে ঘুমিয়েছি। দুই প্লেটে খেয়েছি। এক ফোনে কথাও বলেছি অনেক। সারাদিন একসাথে থেকেছি/খেলেছি, কখনো অনেক রাত বাহিরে আড্ডাও দিয়েছি। আজ হয়তো তারা এখন অনেক খানি এগিয়ে গেছে, সময়ের তুলনায়। হয়তো এখন অনেকে তাদের ভক্তও।

বিশেষ করে আমার যে কয়টা বন্ধু কর্মকে বিশ্বাস করে ঠিক তাদের কথায় বলছি। এরা শুধু কর্মে বিশ্বাসী, কপালে নয় ভেবে তৃপ্তিতে ঢেঁকুর তোলেন! যদিও আমি পরিপূর্ণভাবে কপাল অর্থাৎ ভাগ্যকে বিশ্বাস করি। আমার মতে ভাগ্য হচ্ছে প্রধান এবং কর্ম হচ্ছে ভাগ্যর সহায়ক। আমার ঐসব বন্ধুগুলোর কাছে কর্মই হচ্ছে বড় হওয়ার প্রধান নেয়ামক। সে যাই হোক-

হয়তো ওরা ঠিক আমি ভুল! তবে আমার অবাক লাগে এই ভেবে যে, ওদের মধ্যে প্রায় সবাই একই রকম চিন্তায় বিশ্বাসী!!! এরা সব সময় অন্যকে সিড়ি হিসেবে ব্যবহার করতেই বেশি পছন্দ করেন এবং তৎপরবর্তীতে সফলতা পেয়ে গেলেই ব্যবহৃত ব্যক্তিকেই ছুঁড়ে ফেলে দেয়! মনেও রাখে না!!! আর এটাকেই তারা কর্মে বড় মানে! আগে যাদেরকে ফ্রেন্ডলিস্ট থেকে কাট করে দিয়েছি তাদের মধ্যে আমার ঐসব বন্ধুদের কয়েকজন ছিলো! আজকে তাদের মধ্যে শেষ জনকে বিদায় করে দিয়েছি।

যদিও এটি একটি অন্য কারণ ছিলো। আর তা হচ্ছে, ও আমার এফবি পেজে ভুল করেও কখনো উঁকি-ঝুঁকি মারতো না। কখনো সে আমার পেজের লাইক/ডিজলাইক/হাসি/খুশি/শেয়ার/কমেন্টস কোনো লাইনেই প্রবেশ করতো না! তবে আমার পেজে কোনো নতুন লেখা ভূমিষ্ঠ হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে তা অপহরণ করে নিয়ে যেতো তার পেজে!!! হা হা হা। অর্থাৎ আমার কোনো লেখা তার কাছে ভালো লাগলে সে কপি করে তার পেজে মেরে দিতো! এরকম অনেক বার আমি তাকে স্বরণ করে দিয়েছি, যদিও আমি দুবার সফল হয়েছিলাম তার পেজ থেকে আমার লেখা সরাতে। তার আগের লেখা পোষ্টটি ছিলো ‘স্বামী’ নিয়ে। সেই লিখাটিও আমার পেজে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই নিঃশব্দে অপহরণের শীকার হলো! অর্থাৎ সে তার পেজে কপি করে পেস্ট করে দিয়েছে! তাই ভাবছি-যারা কারো পরিশ্রম কিংবা সমর্থনকে পুঁজি করে নিজের বড় হওয়াকে কিংবা বাহ বাহ পাওয়াকে জাহির করে বেড়ায়; তারা অন্ততপক্ষে আমার বন্ধু লিস্টে না থাকলেই ভালো। কারণ এরা অন্যকে কলা (সিঁড়ি) বানিয়ে নিজে হয় গাছস্বরুপ। আর প্রচার করে বেড়ায় কর্মই বড় প্রাপ্তীর মূল মন্ত্র!!!

তাই দেরি না করে পরিশেষে ঐ জাতীয় বন্ধুটিকেও লিস্ট থেকে কাট করে দিয়েছি। তারপরই আমার এফবি পেজে আমার নতুন লেখার ভূমিষ্ঠ হওয়ার পথ সুগম করেছি। এবার অপহরণকারীরা সাবধান হয়ে যাবে আশা রাখছি। হা হা হা।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×