somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-আবার প্রমান করলাম আমরা হুজুগে বাঙ্গালী!-

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাশেম বিন আবু বকর কে নিয়ে ইদানিং কালে খুব সোরগোল পড়েছে অনলাইন মিডিয়াগুলোতে। আবার আমরা প্রমান করলাম, হুজুকে পাগল বাঙ্গালী! অনেকের মধ্যে এই নিয়ে খুব রস-রসিকতা খুব তুঙ্গেও দেখছি। অবাক লাগে, যারা ঐ লেখকের একটি লেখাও না পড়ে শুধু শুধু তাকে চটি লেখক উপাধি দিচ্ছে!!!

মূলত, তারাই এসব করে যারা এসবের দ্বারে-কাছেও কোনোদিন ছিলোনা এবং এখনো নেই। একজন লেখক তার মনে জমতে থাকা ভালো-মন্দ সব কিছু শেয়ার করে তার লিখনির মাধ্যমে। যদিও এই ভালো-মন্দ ব্যাপারগুলো আমাদের সবার মাঝে আছে। কিন্তু আমরা চাইলেই সেই ভালো-মন্দ খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পারিন না। এবং পারলেও দেখা যায় সেই লেখা সবাইকে আকৃষ্ট করতে পারে না। একজন লেখক তখনই সফল, যখন তার লেখা সকলে হৃদয় থেকে গ্রহণ করে এবং তার পরবর্তী লেখাটার জন্য অধির আগ্রহ ভরে অপেক্ষা করে। যেমনটা করেছিলো আমাদের হুমায়ূন আহমেদ এর বই এর জন্য।

হুয়ামুন আহমেদ ও এই রকম অজস্র বই লিখেছেন যেখানে নারী ঘটিত অনেক ব্যাপার ছিলো। কই হুয়ামূন আহমেদ কে তো কাউকে বলতে শুনিনি তিনি একজন চটি লেখক ছিলেন!?

আজকে আমি দেখলাম আমার বন্ধুদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে এই কাশেম বিন আবু বকর কে নিয়ে। এবং তার লেখা নিয়ে অনেক কটূক্তি করতে দেখলাম। যা আমার কাছে ভালো লাগেনি। কারণ কম বেশি তো আমরাও লেখি। হয়তো আমাদের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি নাই। কিন্তু অবাক হই, যাদেরকে কম-বেশি মানুষ গ্রহণ করেছে তাদের কে নিয়ে আবার কম-বেশি মানুষ অপবাদ দিতে দেখছি পিছপা হচ্ছে না। আমি বলবো, লেখকের লেখার ভালো-মন্দ নিয়ে আমাদের মন্তব্য দেয়া যেতে পারে। কিন্তু তা না করে যদি, লেখকেই অপরাধী বানিয়ে ফেলি এবং বিভিন্ন উপনামে (তিরষ্কারমূলক) তাকে ভূষিত করি সেটা নিশ্চয় সুরুচিবোধের পরিচয় বহন করে না। আর ঠিক আমরা সেটাই করছি!!!

ইদানিং জামাতী বলে সীল মারা এখন আমাদের একটা ইগো হয়ে গেছে। বিশেষ করে আমরা যারা বেশী নিজেকে আওয়ামীলীগার বলে দাবী করছি ঠিক তারাই এই কাজটি বেশি করে করছি! এই লেখকের একটি উপন্যাস আমি যতদ্দুর মনে পড়ে ৯৬-৯৭ সালে পড়েছিলাম। বাইটির নাম ছিলো ‘আবার ভালোবাসবো’। আমার কাছে খুব ভালো লেগেছিলো বইটির লেখাগুলো। একটা সময় আমি উপন্যাস পড়ার প্রতি বেশ মনোযোগীও হয়েছিলাম। নিশ্চয় ভালো লেখার জন্য তিনি প্রশংসিত হয়েছেন। যদি খারাপ লাগতো তবে হয়তো তার অন্য বইটি পড়ার জন্য মন চাইতো না। যেমনটি আমরা অন্য লেখকের বেলায়ও করি।

আমি বুঝি না এতো বছর পর হঠাৎ করে এই ব্যক্তিকে নিয়ে এতো টানাটানির কি আছে!? আর কেউ উপন্যাস লিখলে সে জামাতী হয়ে যাবে কিংবা তাকে জামাতী বলে শিরোনাম করা হবে, এগুলি ঐসব ব্যক্তিদ্বয়ের গোয়ারত্তোমি ছাড়া আর কিছু না। আমার মনে হয় না, যারা না বুঝে মন্তব্যগুলো করেছে তারা সারা জীবনে ঐ ব্যক্তির দুইটা বই পড়েছে? হুজুকে বাঙ্গালী বলে একটা কথা চালু আছে আমাদের দেশে। নিজেদেরকে অতি আওয়ামীলীগার হিসেবে বর্ণনা করতে গিয়ে নিজেরাই না আবার জামাতীর পরিচয়ে আর্বিভুত হন, সেটাই দেখার বিষয়। এখানে অনেকে বলেছেন ‘বেশ্যা’ কেউ বলেছেন ‘চটি লেখক’ কেউ বলেছেন ‘জামাতী ছাগু’ কেউ লিখেছেন ‘ডান্ডি পটাস’ এসব উপনাম-ছদ্মনাম কারো সাথে না জড়িয়ে, লিখনিতে ভালো-খারাপ নিয়ে সমালোচনা করা অধিকতর শ্রেয়। কারণ প্রতিটি মানুষের ন্যুনতম সম্মান থাকে আর তার প্রতি হেয়দৃষ্টি করা, কাউকে অনুমতি প্রদান করেনি ইসলাম।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×