somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-সুচিন্তক এবং নিষ্ঠাবান মানুষের বড় অভাব!-

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানিং কালে বিএনপি’র ২০৩০ ভিশন একাশ হওয়ার সাথে সাথে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভেতরে কেমন যেনো একধরণের জ্বর জ্বর ভাব এসে গেছে! আর সেই জ্বরে ভুগতে থাকা রাজনৈতিকরা পাগলের প্রলাপ বকতে শুরু করেছেন। যদিও এটা এই দেশের রাজনৈতিক নোংরা কৃষ্টিও বলতে পারি। একদিকে বলে গণতন্ত্রের (যেখানে স্বাধীন মতামত কিংবা চর্চা থাকবে) কথা অন্যদিকে ভিন্ন মতের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য করা। সবচেয়ে খারাপ লাগে যখন বড় দলগুলোর বড় নেতারা নোংরা ধরণের উপহাসমূলক মন্তব্য না বুঝেই দিয়ে থাকেন।

জনাব ওবায়দুল কাদের স্যার বললেন, বিএনপি’র ২০৩০ ভিশন পুরোটা জনগণের সাথে ধাপ্পাবাজি! অন্তঃসারশূর্ণ! জনাব তোফায়েল আহম্মেদ স্যার বললেন, বিএনপি’র ২০৩০ ভিশন পুরোটা আওয়ামীলীগের অনুকরণ। এখানে বিএনপি’র মৌলিক কিছু নাই। বিএনপি যা ২০৩০ সালের মধ্যে করতে চায় বাংলাদেশ আওয়ামীলীগ তা এখনই করে চলছে! জনাব জুনায়েদ আহমেদ পলক স্যার বললেন, খালেদা জিয়া নাকি ২০৩০ সালের মধ্যে দেশে 3G আনবে? আগামী কয়েক মাসের মধ্যে দেশে 4G আসছে। পুরো মন্তব্যগুলোই হাস্যকর।

গত পরশুদিন টকশো দেখছিলাম যদ্দুর মনে পড়ে ৭১ টিভিতে। সেখানে দুই দলের দুইজন ব্যক্তি উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের ডঃ….. ( এই মুহুর্তে মনে পড়ছে না) আর বিএনপি’র এ্যাডভুকেট জয়নুল আবেদিন (যদ্দুর মনে পড়ে) সেখানেও ঠিক একই চিত্র দেখলাম। ডঃ সাহেবও ঠিক পুরো ২০৩০ ভিশনটি না দেখে টকশোতে নিজের মতো করে বলতে লাগলেন আর আবেদিন সাহেব তাঁর ভুলগুলো ধরে ধরে সঠিকটা বলে দিচ্ছেন।

এখন আমি ব্যাক্তিগত ভাবে যা বুঝি, বিএনপি’র ২০৩০ ভিশন হচ্ছে তাদের আগামী দিনের ইলেকশনের জন্য নির্বাচনী মেনুপেষ্টু বা এজেন্ডা। এটার জন্য তো বিএনপি ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করে ঘোষণা করার দরকার নাই। তারা আগামীতে ইলেকশনে যাওয়ার জন্য তাদের রাজনৈতিক নির্বাচনী ইজেন্ডা তারা ঘোষণা করেছে। এটাকে তিরষ্কার করার কি আছে? বাংলাদেশ আওয়ামীলীগ যদি এর থেকে ভালো কিছু তাদের এজেন্ডাতে রাখে তাও প্রকাশ করুক, জাতি তা দেখবে এবং শুনবে। বাংলাদেশ আওয়ামীলীও তো ২০০৮ সালে ২৯শে ডিসেম্বর তাদের নির্বাচনী এজেন্ডা ঘোষণা করেছিলো। সেখানে তারা যুদ্ধাপরাধীর বিচার করবে বলেছিলো, করেছে। দশ টাকায় চাল দিবে বলেছিলো, দেয়নি! ঘরে ঘরে চাকুরী দিবে বলেছিলো, দেয়নি! কই এসব নিয়ে তো বাংলাদেশ আওয়ামীলীগ তিতা ঢেকুর তোলেন না বরং তা বাড়িয়ে বলতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করেন। তাহলে বিএনপি’র নির্বাচনী ইস্তেহার নিয়ে এতো বাড়াবাড়ির কি আছে!?

মূলত আমরা, আমাদের স্বংকীর্ণ দৃষ্টিভঙ্গি আর একক স্বত্তা টিকিয়ে রাখার জন্য সত্যকে প্রতিনিয়তই গলাটিপে হত্যা করতেই বেশি পছন্দ করি। তা না হলে-
বিএনপি, প্রধান নির্বাহীর ক্ষমতায় ভারসাম্য আনবেন বলেছেন, এটা কি কখনো আওয়ামীলীগ ভেবেছে? বিএনপি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন রোধ করবেন বলেছেন, এটা কি কখনো আওয়ামীলীগ বলেছে? শিক্ষিত ব্যক্তিদের মেধাক্রমিক পদবী ও চাকুরী নিশ্চিত করা হবে এবং শিক্ষিত বেকারদের ভাতা দেয়ার কথা বলেছে, এটা কি কখনো আওয়ামীলীগ ভেবেছে? বরং বাংলাদেশ আওয়ামীলীগের কর্তাব্যক্তিরা মাঝে মাঝেই বলেছেন সব সেক্টরে কাজ করবে আওয়ামীলীগ/ছাত্রলীগ/যুবলীগ/আরো কত কি।

সত্যি কথা বলতে কি, এখন যা দেখি বাংলাদেশ আওয়ামীলীগ রাজনীতি করে নিজের জন্য অর্থাৎ সব ভালো-খারাপ নিজেদের মধ্যে থাকবে এখানে অন্য কারো যায়গা হবে না। এটা তো নিয়মতান্ত্রিক গণতন্ত্র হলো না। আমরা গণতন্ত্র বলতে বুঝি- ভালো হলে সব যায়গা থেকে সাধুবাদ পাবেন। আর খারাপ হলে, ভালোকে যায়গা ছেড়ে দিয়ে ভালো কাজ করার সুযোগ দিবেন। এটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র।

তাই বলবো- কম জানা কোন অপরাধ নয়; কিন্তু না জেনেও জ্ঞানীর ভাব ধরা মূখর্তার বহিঃপ্রকাশ মাত্র। নির্লজ্জ বিরোধিতা ভাল না, আপনি কিংবা আপনারা না জেনে এসব মন্তব্য করছেন নাকি জেনে বুঝে জ্ঞান পাপীদের মত সমালোচনা করছেন, জানি না! তবে আপনাদেরকে অনেক অনেক সম্মান করি জেন্টলম্যান হিসাবে, অপ্রত্যশিত কোন বেফাঁশ মন্তব্য কোনো ব্যাপারেই আপনাদের কাছ থেকে আশা করিনা! সেটা যার বেলায় হোক।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:০০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×