somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুপম হাছান
“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

কপালের লিখন যা না খন্ডন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এমন দৃশ্য দেখে মনে প্রশ্ন জাগেঃ পুলিশের পক্ষে যায় এমন কোনো আচরণ কি পুলিশ বিভাগ এখন পর্যন্ত প্রতিষ্ঠা করতে পেরেছে!? আমরা প্রায়ই দেখতে পাই, সরকারী দল রাজপথ দখল করে জনসভা/মিছিল/মিটিং/হরতাল সহ নানান আয়োজন করে কিন্তু সেখানে পুলিশ পাহারা দেয়; কারো সাথে ধরপাকড় হয়না! আর বিরোধীদের কেউ রাস্তায় নামলেই পুলিশি এ্যাকশন শুরু হয়ে যায়!!! এটা অস্বীকার করবেন কিভাবে?

যারা অস্বীকার করবেন, বিশ্বাস করুন আর নাই বা করুন; তারা অন্যায় করছেন এবং মিথ্যার আশ্রয় গ্রহণ করছেন। এখানেই ঠিক তেমনটাই দেখা গেলো, একের পর এক আদালতের বিচারাধীন মামলার রায় নিয়ে সরকার দলের সদস্যরা রায়ের বিবরণ দিয়ে যাচ্ছেন; যা এক কথায় আদালত অবমাননার শামিল অথচো এর জন্য আদালতের পক্ষ থেকে কোনো ধরণের আইনি নোটিশ তলব করা হয়নি। যা পরিপূর্ণভাবে অন্যায়। আর এর জন্যও সরকার দায়ী।

গত কয়েকদিন আগেই দেখলাম, ছাত্রলীগ নামধারী বিশ্ববিদ্যালয়ে কি কান্ডটাই না করলো; অথচো তার কি কোনো উচিত বিচার হলো, না হবে!? যা রীতিমতো অন্যায়। এমনকি সেখানেও তারা পরিপূর্ণ মিথ্যার আশ্রয় গ্রহণ করলো এবং বললো ছাত্রলীগ এর সাথে জড়িত নয়! সরকার কী এর দায় এড়াতে পারে?

আজকের ঘটনাটিও ঠিক সেরকম একটা আলামত। খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে পুলিশ বাঁধ সাধলো ধরপাকড়ে। তাহলে সাথে থাকা লোকগুলো কি আঙ্গুল চুশবে। নিজেকে রক্ষা করার জন্যে কে না চেষ্টা করে। যেখানে শুধু পুলিশটাকে আত্মরক্ষা করার দৃশ্যটুকুই দেখানো হলো। তার আগের দৃশ্যগুলো সবার নজরে আনা হউক, পরিষ্কার করা হউক; আদালত চত্তর থেকে ঘটনাটি ঘটার কেন্দ্র পর্যন্ত স্থলে কে বা কারা আগে অন্যায়ে জড়িত হয়েছেন। খালেদা জিয়ার সাথে থাকা লোকগুলোই কি আগে পুলিশের উপর হামলে পড়েছিলো নাকি পুলিশই আগে ধরপাকড়ে অংশগ্রহণ করেছিলো; তাহলেই তো বিচার টা সহজ হয়ে যাবে।

এক কথায় বলছি, পুলিশও হাউজে কাউসারের পাণিতে ধোয়া মানুষ নন যে, তিনি অন্যায়টা আগে করেন নি। তাই শাসকদের উদ্দেশ্যে বলবো, সাশন করুন বাদশা হরুনের ন্যায় যদি না পারেন তবে ন্যায় প্রতিষ্ঠার জন্যে ঈমাম আবু হানিফার মতো লোকের খোঁজ করুন। ঘৃণা, অহমিকাবোধ, ক্ষমতার ধাপড়, সহিংসতা পরিহার করুন। তা না হলে নমরুদ আর ফেরাউনের মতো শক্তিশালী হলেও যে ধ্বংস প্রাপ্ত সেটা উপলদ্ধি করুন। আশা করছি, আপনাদের বুদ্ধির দরজা খুলে যাবে।

পরামর্শঃ সবাইকে বলবো, অন্যায় থেকে বেরিয়ে আসুন; দেখবেন সবকিছু আপনার চাহিদা মাফিকই হচ্ছে। পৃথিবীটাও অনেক সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×