somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়তু মাশরাফি

২১ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"শাসন করা তারই সাজে সোহাগ করে যে"-এটা বহুল শ্রুত একটা প্রবাদ, আমাদের সকলেরই জানা। যা জানা নয় তা হলো বাংলাদেশের ক্রিকেটের বদলে যাওয়ার গোপন রহস্য।



আগেও দেখেছি, বিশ্বকাপে, তাসকিনকে আর রুবেলকে মাশরাফির ধমক "কম গতির কোনো বল যেন আমি তোমার না দেখি'। ওরা সেটা করেওছিলো। জান দিয়ে বল করেছিল সঠিক লাইন লেন্হ বজায় রেখে। এখন তাসকিন আর রুবেলের বলের এভারেজ স্পিড ১৪০ প্লাস। সারা দুনিয়ায় খুব কম দেশ আছে যাদের টিমে এই গতির বল করতে পারা দুজন বোলার একসঙ্গে খেলছে। একসময়ে পাকিস্তানে ছিলো। সেটা ছিল পাকিস্তান ক্রিকেটের স্বর্ণযুগ। বাঘা বাঘা ব্যাটসম্যানরা রান করবে কোন ছাই পাকিস্তানের বোলিং আক্রমনের বিরুদ্ধে নিজেকে সেভ করার জন্য ছিল মরিয়া। ততটা ধারালো না হলেও আমাদের বর্তমান পেস এটাক যথেষ্ট সমীহ করার মত। রুবেল তাসকিনদের বল বিশ্বমাতানো ব্যাটসম্যান কোহেলিরা খেলতেই পারেনা।

খেলার মাঠে হারজিত অনেকটাই নির্ভর করে খেলোয়ারদের মানসিকতার উপর। আর মানসিকতা চাঙ্গা করার কাজে বর্তমান দলপতি মাশরাফি'র জুড়ি নেই। মাশরাফি যেমন সেরা খেলাটি আদায় করে নিতে গিয়ে সতীর্থদের ধমক চোখে পানি আনিয়ে দিতে জানেন, তেমনি পরম মমতায় পিতৃস্নেহকে হার মানিয়ে দিতে পারেন। এটা খুব স্বল্পদৃশ্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যার নেই তার সফলতার সম্ভাবনা ক্ষীণ। যার আছে তিনিই নেতৃত্ত্বে সফল হবেন।

একসময়ে যারা ছিলো তালিকার 'টেলএন্ড', এক সময়ে বলছি কেন, এই তো সেদিনও জনৈক খ্যাতনামা ক্রিকেটার বলেছিলেন "বাংলাদেশের সাথে খেলে সময় নষ্ট করার মতো সময় তার নেই", আজ সেই বাংলাদেশ সেইসব "বিশ্বসেরা" দলগুলোর আলোচনার বিষয়। নিজেদের দক্ষতা আর যোগ্যতা দিয়ে পিছনে ফেলছে সেইসব দাপুটে দলকে। আজ বাংলাদেশের ক্রিকেট এক বড় ক্রিকেটীয় শক্তি।

আজ আমাদের ছেলেদের খেলায় চমকপ্রদ সাফল্যে আমরা সবাই আহ্লাদিত হই। খুশির জোয়ারে স্নাত হই। শত বেদনার মধ্যেও উল্লাস করার শক্তি পাই। গর্ব অনুভব করে আপ্লুত হই। যদি বলা হয় কী এমন জাদুর পরশে বাংলাদেশ ক্রিকেটের এই দুর্দান্ত উন্নতি? হাতুরাসিংহ'র তত্ত্বাবধানে থেকেই বাংলাদেশ আজ সারাবিশ্বের কাছে পরিচিত আর আলোচিত? আমি বলব "না"। তবে হা, এই উন্নতির পিছনে হাতুরাসিংহ'র জাদুর পরশ অবশ্যই আছে, তবে তার থেকে অনেক অনেক বড় জাদু স্পর্শ রয়েছে একজন "মাশরাফি" নামের নেতার।

গৌতম হালদার
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×