somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবীর সিকদার-এর হাজতবাসে যে সত্য প্রতিষ্ঠিত হলো !

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবীর সিকদার'রা সব সময়ে জাতির হিতার্থে নিবেদিত প্রাণ। তারা জাতির জন্য যা কিছু করে, মন থেকেই করে। কোন হালুয়া রুটির জন্য লোভাতুর হয়ে করে না।

তবে প্রবীর সিকদারদের সমস্যাটা হয় বারবার অন্য কারনে। নির্মোহ এই সিকদার'রা বারবারই ভুলে যায় এই বাংলাদেশে সবাই তার বা তাদের মতো ক্ষুধা তেষ্টা পরিহার করে বাচতে পারে না। সবার ক্ষিধে আছে। তেষ্টা আছে। আছে ক্ষমতায় যাবার, ক্ষমতা দেখানোর আর ক্ষমতা ধরে রাখার সতত চেষ্টা। আর এই কাজে প্রবীর সিকদারদের সততা নিসন্দেহে বড় বাধা।




তো! প্রবীর সিকদার'রা জেল খাটবেনা তো কী জেল খাটবে ক্ষমতালোভী, দখলদার, লুটেরা আর রাজাকাররা?

হতেই পারে না।

জেল খাটুক আর রিমান্ডেই থাকুক, যাই হোক না কেন; এ কথা দিবালোকের মতো পরিস্কার যে, এত দিন যা ছিল কানাঘুষা, যা এতদিন সবাই আড়ালে আবডালে বলতো, তা আসলে শতভাগ নির্ভুল আর সূর্যালোকের মতো দীপ্ত। কারণ যদি এর মধ্যে বিন্দুমাত্রও কৃত্রিমতা থাকতো, তাহলে প্রবীর সিকদার-এর গ্রেফতার নিয়ে দেশের আপামর জনসাধারনের এই যে এত উত্কন্ঠা! এত উদ্বেগ! এসবের কিছুই থাকত না।

যাক, এবার শান্তনা এটাই; শেখ হাসিনা'র সরকার যখন রাজাকারদের বিচার শুরুই করেছেন, শেষ একদিন না একদিন হবেই।

এই শেখ হাসিনা সরকার শেষ করতে না পারলেও পরের কোন না কোন সরকার নিশ্চয়ই শেষ করবে। অন্তত একটি রাজাকারও এই বাংলার মাটিতে বিনা বিচারে মাফ পেয়ে যেতে পারবে না, সেটাই বা কম কিসে!

হালদার গৌতম
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×