বৃষ্টির ফোঁটাগুলি, বেশ বড় বড়
চোখের পানিকে হার মানায়
বৈশাখী হাওয়াতে ঝাপটা প্রচন্ড
আমার সে দুঃখের তুলনায়।
বৃষ্টি আমায় ডেকে বলেছিল,
"কান্নার সুরটা কি জানিস?
যে সুর হৃদয়ের অতল গভীরে
সেই সুর শিখে নিয়ে কাঁদিস।"
ঝড়ো হাওয়া বলে গেল ডেকে
"কাঁদিস কেন রে তুই এতো?
কতটুকু দেখেছিস দুঃখের বৃত্ত
আমি তো দেখেছি শত শত।"
আমার কান্নাগুলি থেমে গেছে
রয়ে গেছে প্রাণের হাহাকার,
কান্নার সুরাসুর শিখব আমি
তারপর কেঁদে যাবো আবার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




