somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ পুনর্মিলনী নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অংশগ্রহনের নিমিত্তে নিবন্ধনের সময়সীমা বর্ধিত করা হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ আগামী শনিবার ১৫ই সেপ্টেম্বর। এ পর্যন্ত প্রায় চারশ' প্রাক্তন ছাত্রছাত্রী নিবন্ধিত হয়েছেন। বিস্তারিত জানতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইট ঘুরে আসুন।

অনুষ্ঠানটির জন্য তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৩ই অক্টোবর ২০১২। শনিবারের এই আয়োজনটির স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। দিনমান এই আয়োজনে অংশগ্রহন করতে বিভাগের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের নাম নিবন্ধন এবং প্রয়োজনীয় ফি জমা দিতে আহ্বান জানানো হচ্ছে। নিবন্ধন ফর্ম পাওয়া যাবে বিভাগীয় কার্যালয়ে এবং অনলাইনে

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রয়েছে দীর্ঘ ইতিহাস। ১৯৪৭ সালে দক্ষিণ এশিয়ায় কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং পূর্ণ বিভাগ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক আত্মপ্রকাশ করে। একটি পৃথক বিভাগ হিসাবে কেবল শিক্ষা ক্ষেত্রেই নয় বরং বাংলাদেশের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভিন্ন ক্ষেত্র - নিরাপত্তা, কূটনীতি, পররাষ্ট্র নীতি, শাসন, আন্তর্জাতিক উন্নয়ন, এবং বহুপাক্ষিক সহযোগিতায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। ১৯৪৭-৪৮ শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তর পর্যায়ে ছাত্র ভর্তি করে কার্যক্রম শুরু করা বিভাগটি প্রাথমিক পর্যায়ে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের শিক্ষাদান কার্যক্রমে সম্পৃক্ত করে আর তাই খুব গোড়া থেকেই আন্তঃবিভাগীয় শিক্ষার অনন্য তকমা জুটে। ১৯৬৯-৭০ সেশন থেকে তিন বছরের স্নাতক (সম্মান) ডিগ্রী চালু হয়। পরে ১৯৯৬-৯৭ সেশন থেকে ব্যাচেলর প্রোগ্রাম চার বছরের একটি সমন্বিত কোর্স পদ্ধতি হিসাবে উন্নীত হয়েছে। ২০০৬-০৭ থেকে স্নাতক/স্নাতকোত্তর উভয় পর্যায়ে গ্রেডিং পয়েন্ট মূল্যায়ন পদ্ধতি প্রবর্তিত হয়েছে। বর্তমানে সামাজিক বিজ্ঞান অনুষদ এর অধীন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আট সেমিস্টার / চার বছর স্নাতক (সম্মান), দুটি সেমিস্টার / এক বছরের স্নাতকোত্তর এবং স্বল্পমেয়াদী সার্টিফিকেট কোর্স চালু আছে।

নিবন্ধন ফি জনপ্রতি ১০০০ টাকা। আইআর দম্পতিদের জন্য ফি ১৫০০ টাকা। পরিবার (৪ সদস্য) ২৫০০ টাকা (চার বছরের ছোট বাচ্চাদের নিবন্ধনের প্রয়োজন নেই) এবং অতিরিক্ত মেহমান জনপ্রতি ৫০০ টাকা। এছাড়াও সেমিষ্টার সিস্টেমের প্রথম ও দ্বিতীয় ব্যাচের ছাত্রছাত্রীরা ৫০০ টাকার বিনিময়ে বিশেষ নিবন্ধনের সুযোগ পাবে। অংশগ্রহণকারীরা বিভিন্ন ভাবে টাকা জমা দিতে পারবেন। নগদ টাকা বিভাগীয় কার্যালয়ে প্রদান করা যাবে।বিভাগীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাকা গ্রহন করা হবে। অন্যান্য বিকল্পঃ

পে অর্ডার বা অ্যাকাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে নিম্নোক্ত ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
অ্যাকাউন্ট নাম: ডিইউআইআর রিইউনিয়ন
একাউন্ট নাম্বার: 110.101.317677
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
শাখা: এলিফ্যান্ট রোড, ঢাকা।

বিকাশ - ওয়ালেট নাম্বার ০১৭৪৩৬০৫৪৫৩


পুনর্মিলনী বিষয়ে টেলিফোনে অন্যান্য তথ্য পেতে যোগাযোগ করুন ৯৬১৩৬৬১ নাম্বারে। মোবাইলে যোগাযোগ করুন ০১৬৭৪৩১৪৬৮৮ (তানিম) ০১৮৪২৫৫৮৮২২ (মাহফুজ) ০১৭৪৩৬০৫৪৫৩ (রফিক) ০১৯২৩৯৫৬৭৭৮ (ইউসুফ)। [email protected]
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×