পাপ-পূণ্যের প্রতিদান
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করুণাময় আল্লাহ তিনি
শিক্ষা দিলেন আল কোরআন,
আকাশ করলেন সমুন্নত
রেখে দিলেন সাত আসমান।
তৃণলতা বৃক্ষাদি সব
সর্বদা তার সিজদারত,
মানুষের তরে এই পৃথিবী
ফল- মূল আর শস্য যত।
মানুষ সৃষ্টি মৃত্তিকা আর
জীন সৃষ্টি অগ্নি শিখা,
কেউ জানেনা অদৃশ্য আর
কি আছে তার ভাগ্যে লিখা।
অস্তাচলের মালিক তিনি
উদয়াচলও তার,
কোন নেয়ামত করবে তুমি
মিথ্যা কিংবা অস্বীকার?
পাশাপাশি দুই দরিয়া
কে আছে তার অন্তরালে,
কি করে তা মিথ্যা বলো
কোন ক্ষমতা কিসের বলে?
যেদিন অগ্নি বৃষ্টি হবে
কেমনে করবে প্রতিহত,
যেদিন আকাশ ভেঙে হবে
রক্ত বর্ণে রঞ্জিত।
হে জীন আর মানব সকল
কোন ক্ষমতা কিসের বলে,
সাধ্য থাকে যাও তো দেখি
ভূ-মন্ডল ছেড়ে যাবে চলে।
কোন অপরাধ করছো কোথায়
জিজ্ঞাস নাহি করা হবে,
অপরাধীর পরিচয় তার
চেহারাতে ফুটে রবে।
তাদের মাথার চুল ধরে আর
পা দুটিকে টেনে নিয়ে,
করতো যারা অস্বীকার সেদিন-
জাহান্নামে পড়বে গিয়ে।
জাহান্নামের খাদ্য হবে
আগুন আর গরম পানি,
আল্লাহকে ভয় করে যে
তাদের জন্য উদ্যান জানি।
যে উদ্যানে বয়ে যাবে
শীতল নদী ঝর্ণাধারা,
হরেক রকম ফল যেখানে
মন চাইলেই যাবে পারা।
রেশমি সুভাষ পোশাক পড়ে
হেলান দিয়ে বসে রবে,
আরো আছে রমণীগণ
কে দেখেছো কোথাও কবে?
চাইলে তুমি পেতে পারো
আরো দুটি পূর্ণ বাগান,
এটাই হলো সত্য সঠিক
নেক আমলের প্রতিদান।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল

সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা...
...বাকিটুকু পড়ুন
আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।
বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।
যাক না এমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩

কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন...
...বাকিটুকু পড়ুন
সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে...
...বাকিটুকু পড়ুন
পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়...
...বাকিটুকু পড়ুন