somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউনুস সাহেবকে আরো পা্ঁচ বছর ক্ষমতায় দেখতে চাই।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং সেনাবাহিনীর নিস্ক্রিয় মনোভাব দেখে প্রতিদিন দুঃশ্চিন্তায় থাকতাম কখন কি দূর্ঘটনা ঘটে! ওসমান হাদি মারা গিয়েছে কেবল সরকারের গাফিলতির কারণে। কিছু নিদিষ্ট এলাকায় গুলি করে অসংখ্য মানুষ মারা হচ্ছে কিন্তু সরকার নির্বিকার! ওসমান হাদিকে গুলি করার পরও আইনশৃংখলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। সাংবাদিক জুলকার নায়ের সায়েরের কাছে সরকারের চেয়ে বেশি তথ্য ছিলো যা অবাক করার মতো। গোয়েন্দা সংস্থা কি দেশে আছে? মনে হচ্ছে না !

ওসমান হাদির মৃত্যুর পর ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে সরকার কি এটা জানে না? এতদিন ক্ষমতায় থেকে কি শিখলো তাহলে? যেসব স্পর্শকাতর জায়গায় হামলা হতে পারে সরকার সেখানে তেমন কোনো ব্যবস্থা নেয় নি। বাংলাদেশের দুইজন আহলে গজব ইউটিউবার উসকানি দিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টার হামলা করিয়েছে। ওসমান হাদীকে প্রথম আলো ও ডেইলি স্টার হত্যা করেছে? কেবল ভারতের দালাল তকমা দিয়ে গণমাধ্যমের উপর হামলা করলে সব সমস্যার সমাধান হবে? আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সম্মান বাড়বে নাকি কমবে?

আজ ময়মনসিংহের ভালুকায় নবীজীকে কটুক্তির অভিযোগ তুলে একজন তরুণ ছেলেকে প্রথমে পিটিয়ে হত্যা করা হয় । গাছে ঝুলিয়ে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। সরকার এতদিনেও পারেনি এসব সমস্যার যৌক্তিক সমাধান করতে। সরকার কেবল ব্যস্ত সংস্কার-বিচার- নির্বাচন নিয়ে। এদিকে সোনার বাংলা শশ্মান হওয়ার পথে। যদি দেশ চালাইতে না পারে, মানুষকে নিরাপত্তা না দিতে পারে, ন্যায্য বিচার পাওয়ার দৃষ্টান্ত স্থাপন না করতে পারে তাহলে ক্ষমতা ধরে রাখার কি দরকার? আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগের কথা বলা উচিত ছিলো।

খুলনায় আজকে প্রেসক্লাবের সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। খুলনার মানুষ গত পনেরো মাসে একাধিক হত্যার পরও কারো গ্রেফতার কিংবা বিচার হচ্ছে না বলে অভিযোগ করেছে। সাধারণ মানুষের অভিযোগ করা ছাড়া আর কিছুই করার নেই। সবাই এখন নিজের নিরাপত্তা নিয়েই শংকিত। অন্তত ছয়মাস পূর্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুরো স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সেট-আপ চেঞ্জ করে ফেলা যেত। সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। সেনাবাহিনী যে হাপিয়ে গেছে ডিউটি করতে করতে তার প্রমাণ আজকে তারা প্রথম আলো এবং ডেইলিস্টার অফিসের সামনে পাহারা দেয়নি। দেশের দূর্যোগকালীন মুহুর্তে আলু পোড়া খাওয়ার লোকের অভাব ছিলো না কোনোকালেই।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫২
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×